শুভ জন্মদিন ঢাকা বিশ্ব বিদ্যালয় !!
০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক গুলো বছর চলে গিয়েছে । জীবনের অনেক গল্প ও পাল্টে গেছে । কিন্তু জীবনের অনেক গুলো সুন্দর সময় পার করেছিলাম ঢাকা বিশ্ব বিদ্যালয়ে । এইচ এস সি পাস করার পর আমি শুধু একটাই স্বপ্ন দেখতাম । অপরাজেয় বাংলার সাথে আমার স্মৃতি তৈরি করা নিয়ে আমার স্বপ্ন ! গত ১ জুলাই ঢাকা বিশ্ব বিদ্যালয় চুরানব্বই বছর পার করল গৌরবময় ইতিহাস বুকে নিয়ে ।অর্থনীতি বিষয়ের ছাত্রী ছিলাম । তাই দেশের অনেক গুণী মানুষের ক্লাস এবং তাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম । আজ সময় এবং যুগের চাহিদায় অনেক বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ।কিন্তু ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্যকে কোন প্রতিষ্ঠান অতিক্রম করতে পারেনি । বাংলাদেশের অনেক মেধাবীদের শিক্ষা জীবন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে । যারা অনেকেই এখন সারা পৃথিবীতে তাদের মেধা আর মননে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে । ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যেকোন আন্দোলন আর প্রতিবাদ এই বিশ্ব বিদ্যালয় থেকে শুরু হয় । দেশের বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো আজও এই বিশ্ব বিদ্যালয় কেন্দ্রিক ।সমৃদ্ধ ইতিহাস নিয়ে সমগ্র প্রতিকুলতা আর প্রতিবন্ধকতার সাথে সন্ধি করে এই ঢাকা বিশ্ব বিদ্যালয় চিরঞ্জীব হউক । অনেক শুভ কামনা ।

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন