জাপানিজ বৃদ্ধাদের মনোরম নৃত্য !!
০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাপান প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড় পর্বতের কারনে মানুষের হৃদয় জয় করে। চার ঋতুর এই দেশে সব সময় যেন রঙের মেলা । মানুষ প্রকৃতি প্রেমে উৎসবে মাতোয়ারা । এখানে শিশু থেকে বৃদ্ধা প্রকৃতির অপার আনন্দে নিজেদের মুগ্ধ হয়ে থাকে । জাপান এর সব চেয়ে উত্তর এর আইল্যান্ড হল হোক্কাইডো ।অদ্ভুত সুন্দর এই দ্বীপে অসুখী মানুষ খুঁজে পাওয়া কঠিন । এখানকার মানুষ যেমন পরিশ্রমী ঠিক তেমন সৃষ্টিশীল । জীবন আর প্রকৃতির প্রতি তাদের অপরিসীম শ্রদ্ধা । এখন হোক্কাইডোতে চলছে হানা উৎসব । জাপানিজ শব্দ হানা অর্থ ফুল । জাপানিজরা ফুল খুব ভালবাসে । তাদের জীবন সংস্কৃতিতে ফুল অনেকটা জায়গা জুড়ে থাকে । ফুল নিয়ে থাকে তাদের অনেক আয়োজন । এখানকার বৃদ্ধাদের আছে অনেক অনেক স্বেচ্ছাসেবী সংগঠন । সেসব সংগঠন থেকে অনেক রকম মানবিক স্বেচ্ছাসেবকমুলক কাজ সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এতো সুন্দর সব আয়োজন বৃদ্ধারা করে থাকে যে কোন মানুষ কে মুগ্ধ করবে ।এই হানা উৎসব কে কেন্দ্র করে চলছে পুরো হোক্কাইডো নানা আয়োজন । গান আর নৃত্তে তাদের ইতিহাস ,ঐতিহ্য আর সংস্কৃতি কে তুলে ধরে । যে দিকে চোখ যায় যেন ফুলে ফুলে ঢাকা । ফুল আর মানুষের আয়োজনে এই যেন স্বপ্নময় কোন দেশ জাপান । যেখানে বয়স কোন বাঁধা নয় । মন দিয়ে জয় করা যায় স্বপ্নের সব চাওয়া । বৃদ্ধ বৃদ্ধারা ও জীবন উপভোগ করে । বৃদ্ধদের জীবন ও ফেলে আসা স্বপ্নের মতো । স্বপ্ন দিয়ে লালন করে তাদের সব চাওয়া পাওয়া । এই ভাবে যেন পৃথিবীর সব বৃদ্ধ বৃদ্ধারা তাদের ক্লান্ত জীবন উপভোগ করতে পারে ।ঠিক নিজেদের মতো করে ।




সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন