ভাবনায় মাতৃভাষা এবং ভাষা আন্দোলন !!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মায়ের ভাষা কেই আমরা মাতৃভাষা বলি। একটি শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠার পথে সর্ব প্রথম মাতৃভাষা কে আগলে ধরে ।আর তাই মানুষের ভাবনা চিন্তা মাতৃভাষা কেন্দ্রিক । আমাদের ভাবনাগুলো যতো সুন্দর হবে আমাদের ভাষাটা ও সুন্দর রূপে প্রকাশিত হবে । পরিমার্জিত এবং পরিশীলিত ভাবে প্রজন্মের পর প্রজন্মের কাছে টিকে থাকবে । তথ্য প্রযুক্তি ,যোগাযোগ আর জীবন যুদ্ধের এই যুগে আমাদের অনেক কিছুর উপর নির্ভর করতে হয় । নিজ দেশের ভাষার প্রতি শ্রদ্ধা আর তাকে সুন্দর ভাবে বাঁচিয়ে রাখতে আমাদের কাজ করে যেতে হবে । নতুন শিশুর হাতে নিজ দেশের ভাষার বই তুলে দেই । ভাষা আন্দোলন সম্পর্কে আরও অনেক বেশি গবেষণা আর সংরক্ষণে নিজেদের এগিয়ে আসতে হবে। আমাদের বাংলা ভাষা এবং ভাষা আন্দোলন হল পৃথিবীর একমাত্র ব্যতিক্রম ইতিহাস ।গর্বের আর ভালোবাসার ইতিহাস । নিজ অস্তিত্ব আর জীবনের ইতিহাস । তারপরও প্রতি বছর মহান একুশে ফেব্রুয়ারি কে নিয়ে অনেক আয়োজন হয় । এই আয়োজন গুলোকে কেন্দ্র করে অনেক অমার্জিত এবং ভদ্রতা বিবর্জিত ঘটনা ঘটে । যা একটি জাতির জন্য সত্যি শুভ নয়।আসুন আমরা সবাই আমাদের ভাবনায় ,ভাষায় নিজ মাতৃভাষা কে গভীর ভাবে উপলব্ধি করি। নিজেরদের গর্বের ইতিহাস কে বিশ্ব মানচিত্রে তুলে ধরি । সবাই কে মহান একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা । বাংলা ভাষার জয় হোক ।


সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনঅভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?
আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।
আসলে ব্যাপারটা একটু অন্যরকম।
আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন