এবারের বই মেলার নিরাপত্তা ব্যবস্থা ।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ হয়ে গেল অমর একুশে বই মেলা ২০১৬ । মাস জুড়ে বাংলাদেশের এবারের বই মেলা নিয়ে ভিতরে ভিতরে সবার মধ্যেই আলাদা শঙ্কা কাজ করেছে । কারন বই মেলার আগে ঘটে যাওয়া কিছু ঘটনা পুরো বাংলাদেশকে আতংকিত করেছে । তাই এবারের বই মেলা ছিল কঠিন নিরাপত্তার বলয়ে । এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মানুষ বই কিনেছে । সাহিত্য আয়োজনে নিজেকে সম্পৃক্ত রেখেছে । বই এর প্রতি ভালবাসা বাঙালির চিরন্তন । প্রানের টানে দেশের এবং দেশের বাইরে থেকে মানুষ বই মেলায় অংশ গ্রহণ করেছে । লেখক আর পাঠক এর মিলন মেলা ছিল যেন স্বতঃস্ফূর্ত । একটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর একটি দেশের উন্নতি অনেকাংশে নির্ভরশীল । বর্তমান বিশ্ব সংস্কৃতিতে নিজেদের ভাষা ,সাহিত্য আর সংস্কৃতিকে তুলে ধরতে আর গতিশীল রাখতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরী । নিরাপদ পরিবেশ সুস্থ চিন্তার জন্ম দেয় । মানুষ সুন্দর কে লালন করতে পারে । এবারের বই মেলা ছিল একটি সফল বই মেলা । যেখানে প্রচুর লেখক এবং পাঠকের সমাগম ঘটেছে । বিক্রি হয়েছে প্রচুর বই। মাঝে প্রাকৃতিক বিপর্যয় না থাকলে হয়তো আরও অনেক বেশি লাভের হিসাব করা যেত । তৈরি হয়েছে নতুন নতুন লেখক পাঠক । মৌলিক বইয়ের চাহিদা বেড়েছে । লেখক আর পাঠক তৈরিতে বই মেলার বিকল্প কিছু নেই । পাড়ায় পাড়ায় ,জেলায় জেলায় ,বিভাগে বিভাগে বছর জুড়ে টিকে থাক বই মেলা । বইয়ের বিচিত্রতায় মানুষ খুঁজে নিতে শিখুক নতুন জীবনের সুর ।যতো বেশি বই পড়ার চর্চা থাকবে তরুন প্রজন্ম ততো বেশি জীবন কে উপলব্ধি করতে শিখবে । একদিন এই বই মেলা থেকে তৈরি হতে পারে বৃহৎ সাংস্কৃতিক শিল্প এলাকা । তরুন প্রজন্ম এর জন্য নতুন নতুন কর্ম ক্ষেত্র ।সরকারের জন্য তৈরি হতে পারে গুরুত্বপূর্ণ রাজস্ব খাত । তাই এই নিরাপত্তা ব্যবস্থা যেন নিয়মিত থাকে । পরবর্তীতে প্রাকৃতিক সমস্যা গুলো মোকাবেলা করতে প্রয়োজনীয়ও ব্যবস্থা থাকবে । একটি দেশ একটি কবিতার মতো হতে পারে যদি মানুষ গুলোর অনুভুতি গুলো সুন্দর হয় । আমাদের দেশের সবার মধ্যে বই এর প্রতি আরও ভালোবাসা আরও সমৃদ্ধ হোক । এই প্রত্যাশায় আর স্বপ্ন নিয়ে আগামি বছরের জন্য অপেক্ষায় রইলাম ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুন