somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিজ্ঞতা: জীবনে ঘটে যাওয়া এবং দেখা সন্ত্রাসী কার্যকলাপ ?

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনা: ০১
রাজধানীর গুলিস্তান থেকে যেকোন সাধারন নাগরিক ৬০ টাকা দিয়ে দিঘীরপাড় নামক বাসে উঠলে পোস্ত গোলা, ফতুল্লা, কাঠপটটি জায়গা গুলো দেড় ঘন্টা পাড় হলেই ধলেশ্বরী নদীর নয়নাভিরাম সৌন্দর্য দেখতে পাবে। তারপর নদীর উপর মুক্তার পুরের ৬ষঠ চীন বাংলাদেশ মৈত্রী সেতু।সেটা পার হলেই মুন্সিগঞ্জ। এছাড়াও নিজস্ব প্রাইভেট কার,নদীপথ, ট্রেন পথ তো আছে। ঢাকার অদূরে আরেক পৃথিবীর গল্প।
কয়েক মাস আগের কথা আমি অনেকদিন পর জাপান থেকে ফিরেছি। ভাই সহ গেলাম ঢাকার বাসা থেকে মুন্সিগঞ্জের বাড়ি। দূরত্ব কম হওয়ায় ঢাকা এবং মুন্সিগঞ্জে নিয়মিতভাবে যাতায়াত। সেদিন সকাল বেলা।আমার মা বাবা ভাই এবং আমি নাস্তা করছি। আমার ভাই তরুন এডভোকেট। নাস্তা করে কোর্টে যাবে। এমন সময়ে উপর তলা থেকে ভাড়াটিয়া মহিলার সাথে ডিস লাইনের টাকা নেওয়ার ছেলেটির সাথে তর্ক। ডিস লাইনের মাসিক টাকা নিবে কিন্তু রশিদ কার্ড দিবে না। ভদ্র মহিলাকে ২২/২৩ বছরের মামুন নামের বেয়াদব ছেলেটি হুংকার দিয়ে বলছে, কার্ড কি হাতের মোয়া নাকি চাইলেই দিতে হইবো। মহিলা , বলছে তাহলে টাকা যে নিচেছা প্রমান কি? আমরা চেঁচামেচি শুনে বের হই। ভদ্র মহিলার ছোট দুই বাচচা নিয়ে একা বাসায়। তার বর চাকরিতে। যেহেতু আমরা বাড়ির মালিক। কিছু দায়িত্ব আমাদের কাধে এসে পড়ে। আমার ভাই ধমক দেয়। এই ছেলে বেয়াদবের মতো কথা বলছো কেনো? এটা তো আইনত অন্যায়।বিল নিলে রশিদ দিতে হবে। টাকা যে নিচেছা তার প্রমান কি?
ছেলেটি ঘাড় বাকা করে, চোখ ছোট করে বলে রশিদ কার্ড দেওন যাইবো না। আমরা এমনেই টাকা নেই। আমগো কথা মতো চলবো।
রাজনৈতিক ক্ষমতার বড় ভাইদের ছায়ায় থাকা ছোট ভাইরা একটু ক্ষমতার নেশায় থাকে। তার অন্যায়কে ন্যায় মেনে নিয়ে আমাদের সাধারন নাগরিকদের বেচেঁ থাকতে হয়।তার উদ্ধত আচরনে কারও মাথা ঠিক থাকবে না শুরু হলো তর্কাতর্কি। এরপর হাতাহাতি। বের হয়ে এলো আরেক ভারাটিয়া অবসর প্রাপ্ত পুলিশ। সেও অন্যায়ের প্রতিবাদ করলো। ছেলেটি বেশি সুবিধা করতে পারলো না। তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। তার মালিক কে ফোনে তার বেয়াদবির কথা জানাতে গেলে সেই ধরে কেটে দেয়।এবং স্বাভাবিক নিয়মে আমার ভাই কোর্টে চলে যায়। আব্বা এগিয়ে দিয়ে আসতে যায়। কিছুক্ষন পর সেই ছেলেটি ২০/২৫ জন নেশা গ্রস্ত গুন্ডা পান্ডাদের সহ অস্ত্র নিয়ে আসে আক্রোমন করার জন্য। আমার ভাই কে খুজতে থাকে । আমি আর আমার মা বের হই। তাদের পরিচয় জানতে চাইলে তারা হম্বিতম্বি করতে থাকে। আমি ঠান্ডা মাথায় রইলাম। আমাদের বাসা থেকে ১০ মিনিট দূরত্বে মুন্সিগঞ্জ থানা। আমাদের অন্য ভারাটিয়ারা না করলো মেয়ে মানুষ হয়ে যেন পুলিশের ঘটনায় না যাই। আমি বুঝলাম তারা সমস্যা করবেই। বিকৃত মানসিকতার নেশাখোরদের বিশ্বাস করতে নেই। আমি চলে গেলাম। থানায় ডিউটিরত অফিসাররা বেশ দায়িত্বশীলতার সাথে কাজ করলো। ডিস লাইনের মালিক নিজে চলে এলো মিমাংসায় যে এর পর থেকে নিয়মিত ডিস বিলের রশিদ দিবে। আর ঐ ছেলেটিকে সরিয়ে নেওয়া হলো। অন্য ছেলে বিল নিতে আসে।
এটা সত্যি তার ব্যবসা আয়ের উৎস এবং আইনের কঠিন শাসনকে সবাই ভয় পায়। যদি সেটা সঠিকভাবে প্রয়োগ হয়।
আজকে মেয়ে মানুষ হয়ে যদি ঘরে বসে থাকতাম। তাহলে কিছু বিকৃত পথ ভ্রষ্ট মানুষের কাছে জিন্মি হয়ে মাথা নিচু করে থাকতাম। এটাও সত্যি সূযোগ পেলে তারা আমাদের যেকোন সময়ে ক্ষতি করতে পারে। সাহস আর সচেতনতার কাছে পৃথিবীর সব সন্ত্রাস পিছু হটে যায়। আইনের সঠিক প্রয়োগ আর দায়িত্বশীলতা দেশে ন্যায় বিচার এনে দিতে পারে।
যুদ্ধই যদি বেচেঁ থাকা। তাই যুদ্ধ কে ভয় পেতে নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×