somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নুরুন নাহার লিলিয়ান
আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

ভ্রমন : "হোন নো মরি " মানে বইয়ের বন সাপ্পোরো মিউনিসিপাল সেন্ট্রাল লাইব্রেরি, হোক্কাইডো।পর্ব ১

২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :










Hon no mori ( হোন নো মরি) মানে বইয়ের বন। জাপানের হোক্কাইডো আইল্যান্ডে থাকার সময়ে আমি নব্বই ভাগ সময় এই বৃদ্ধাদের সাথে থাকতাম। তারা সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেখানে শিক্ষিত, সৃজনশীল এবং সমাজ সেবায় নিবেদিত। তাদের সাথে বিনামূল্যে বিভিন্ন জায়গা ঘুরে দেখার সূযোগ পেয়েছি। বিনামূল্য বললাম এই কারনে যে জাপানিরা উপরে উপরে যতোই ভাল হোক টাকা পয়সা খরচের সময় কোন মাফ নাই। আপন স্বামী স্ত্রী এক সাথে কোন রেস্তরায় খেতে গেলে যার যার বিল সে সে দেয়। যাইহোক কোথাও বেড়াতে গেলে দেশে কিংবা বিদেশে যাতায়াত এবং খাওয়া দাওয়ার কিছু খরচাপাতি থাকে। যে কয় বছর ছিলাম। আমার পেছনে বুড়িদের কম করে হলেও কয়েক লক্ষ ইয়েন তো খরচ হয়েছেই। যদিও ভালোবাসার কোন মূল্য নেই। তারপরও আমার জীবনে এই মানুষ গুলো তাদের সমাজ বিবেচনায় ব্যতিক্রম। তাই তাদের ভালোবাসাটা বয়ে বেড়ানো যায় গভীর সুন্দর স্মৃতি হিসেবে। যাইহোক একদিন এক(The Library Sapporo or Sapporo municipal library ) লাইব্রেরি নামে পরিচিত মোটামুটি আয়তনের একটা লাইব্রেরিতে গেলাম। খুব ভাল লাগলো। লাইব্রেরির সামনে লেখা Hon no mori হোন নো মরি বইয়ের বনে স্বাগতম। নিচতলায় ক্যাফে আর বাচ্চাদের জন্য জায়গা আছে। সামনেই কাউন্টারে সুন্দরি জাপানি তরুনি সবাই কে ইরাসসাই মাসে মানে সুস্বাগতম জানাচ্ছে । খুব সকালে জাপানি দাদী মিসেস সাইতো এবং মিসেস তেরুকো আমাকে নিতে আসে। যেদিন ওদের সাথে যেতাম সারাদিন ঘুরতাম।সেদিন সকালের নাস্তা বাসায় করা হয়নি। তাই ক্যাফেতে বসলাম। সেখানে সব খাবারেই ভুতা মানে শুকর আছে। তারপর সব খাবার নিয়ে দুই বুড়ি খুব পর্যবেক্ষণ করল। এরপর আমার জন্য এলো পান কেক যেটা স্ট্রবেরি ফ্লেভারে তৈরি আর গরম এক মগ দুধ। এক মগ দুধের দাম লেখা ৫০০ ইয়েন। মনে মনে নিজেকে বলি পড়ের উপর খাচ্ছিস খেয়ে যা। পরের জনমে আর এমন চিন্তাহীন কেউ খাওয়াবে না। খাওয়া দাওয়ার সাথে ওদের সাথে ছবি তুলি। আর বলি আমি যখন বুড়ি হবো তোমাদের মতো এমন ভালো দাদী হবো। ওরা খুশিতে আটখানা। দুজনেই একসাথে বলে। আরিগাতো নে। সুগুইনে। ধন্যবাদ। বেশ ভাল।

। এর পর দুতলায় গেলাম। গিয়ে মনে মনে হাসি। ঠুন ঠুনে বুড়া গুলো কৃত্রিম গাছের আদলে টেবিলে মুখ গুজে পড়ছে। ওদের পড়ার ধরন দেখে আমার পেট ফেটে হাসি আসছিল। মনে হচ্ছে জাপানি বুড়াদের সামনে মেট্রিক পরিক্ষা। বেশ শৈল্পিক চেয়ার টেবিল আর কাঠের নকশা করা সব জিনিস পত্র। যতো ঘুরি মনে হয় আসলেই বইয়ের গহীন বনে এসেছি। গাছে গাছে শুধুই বই।

চলবে .।.।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×