somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নুরুন নাহার লিলিয়ান
আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

ভালোবাসার দিনে ভালোবাসার গল্প গ্রন্থ " অহর্নিশ "

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভালোবাসার দিনে ভালোবাসার গল্প গ্রন্থ " অহর্নিশ"
ভালোবাসা দিবস হিসেবে ১৪ ফেব্রুয়ার‍ি বিশ্বের সব দেশেই একটা সংস্কৃতি প্রচলন আছে । এই দিন কে কেন্দ্র করে হাল আমলে তথা ফেসবুক সংস্কৃতিতে দেখা যায় অনেক ধরনের আয়োজন । মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করে কর্পোরেট দুনিয়া ও পিছিয়ে নেই । প্রিয় জন কে উপহার দেওয়ার জন্য এখন অনলাইনে অনেক অনেক উপহার সামগ্রী ও পাওয়া যায় । দেশ বিদেশে শপিংমল ,রেস্তোরাঁ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলো ও ব্যস্ত থাকে নানা আয়োজনে । এক সময়ে এই ধরনের আবেগীয় দিবস গুলোতে প্রিয় মানুষকে প্রিয় লেখকের সব চেয়ে ভাল লাগার বই গুলো উপহার দিত ।এখন ও দেয় তবে নির্দিষ্ট এক শ্রেণীর পাঠক । তথ্য প্রযুক্তির এই সময়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হলেও এবারের বইমেলায় অনেক পাঠক সমাগম কিন্তু একটা শুভ বার্তা দিয়ে যাচ্ছে । এবার প্রকাশনা স্টল গুলো ও বেশ প্রানবন্ত । লেখক ,পাঠক আর প্রকাশকদের আড্ডায় মুখরিত হয়ে উঠেছে বই মেলা । পনের দিন বইমেলার তের দিনই আমি নিয়মিত গিয়েছি ।প্রতিদিনই নতুন নতুন লেখকদের সাথে পরিচয় এবং তাদের লেখা সম্পর্কে জানতে পারছি । খুব ভাল লাগা কাজ করে মনে । কোন কারনে একদিন বই মেলায় না গেলে মনে হয় কি জানি মিস হয়ে গেল । ভালোবাসা দিবস কে কেন্দ্র করে অনেক নামী দামী কিংবা সাধারন লেখকরা বই লিখে থাকেন । সব দেশের লেখকরাই প্রেম আর ভালোবাসা কে উপজীব্য করে বই লিখেন । এবার আমার দুটি একক বই দুই প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে । একটি ভালোবাসার গল্প গ্রন্থ "অহর্নিশ " প্রকাশ করেছে শিখা প্রকাশনী এবং গল্প গ্রন্থ " জাপানি ভূতের গল্প" প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা এক রঙ্গা এক ঘুড়ি । ভালোবাসা দিবসে " অহর্নিশ" গ্রন্থটা বেশ বিক্রি হয়েছে । বেশির ভাগ পাঠক নারী । সেদিন অনেকটা সময় ধরে আমি শিখা প্রকাশনীর স্টলে ছিলাম । বেশির ভাগ মেয়ে পাঠক বই নিচ্ছে । তবে কি শুধু মেয়েরাই বই পড়ে । না তা কেন হবে ? তবে মেয়েদের আগ্রহটা বেশি দেখা যায় । তবে বই পড়ার মত বুদ্ধি বৃত্তিকচর্চা আমাদের সমাজে খুব জরুরী ।এই চর্চাটা বেশ নান্দনিক ভাবেই সমাজে অব্যাহত ভাবে রাখতে হবে । এমন সব সৃষ্টিতে মুখরিত রাখতে হবে যেন মানুষের ভেতরে সহনশীলতা এবং ভালোবাসার বোধ জাগ্রত হয় ।সমাজে হিংসা ,প্রতিহিংসা , প্রতিশোধ , অত্যাচার আর অহমিকার যে সংস্কৃতি তা প্রতিহত করতে মানবিক বোধের চর্চা আর ভালোবাসার চর্চার বিকল্প কিছু নেই । যাইহোক এমন ভালোবাসার দিনের মতো সবার কাছে ভালোবাসা পৌঁছে যাক । বইয়ের শ্রেষ্ঠ মানবিক চরিত্রের মতো আমরা আমাদের প্রতিদিনের জীবন বোধ কে মহান করে তুলি । নিজেরা ভালোবাসি এবং অন্যকে ভালবাসতে শেখাই । ছড়িয়ে দেই হৃদয়ে লুকিয়ে রাখা ভালোবাসার স্ফুলিঙ্গ ।

কিছু ভাল লাগার মতো আনন্দময় বইমেলার স্মৃতি





সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×