somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপন্যাস " মারিজুয়ানা" পর্ব ১ -নুরুন নাহার লিলিয়ান

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে শফিক সাহেবের জাপানি মেয়ে বাংলাদেশে ফিরবে। তাই সন্ধ্যায় ড: নেশাম এবং তার স্ত্রী কে শফিক সাহেবের বাসায় ইনভাইট করা হয়েছে। একুশ বছর বয়সী তার জাপানি মেয়ে এই বার সহ আরও চার বাংলাদেশে এসেছে। এর আগে তিন বার ঘুরতে এলেও এবারের ঘটনা আলাদা ।হয়তো এবার সে অনেকদিন থাকবে। আবার নাও থাকতে পারে। মেয়ের জন্য শফিক সাহেব সব করতে পারে। মেয়ে পাকা পোক্ত ভাবে ফিরবে বলে গত বছর তিনি ধানমন্ডি তিন হাজার স্কয়ার ফিটের খুব সুন্দর একটা ফ্লাট কিনেছেন। ধানমন্ডি লেক থেকে খুব বেশি দূরে নয়। গত সপ্তাহে নাতালি সুজুকির ফেরার কথা ছিল। হঠাৎ তার জাপানি মা মিকি সুজুকি অসুস্থ হওয়াতে ফিরতে পারেনি। গত সপ্তাহে আর ও একবার ইনভাইট করা হয়েছিল ডঃ নেশাম কে। কিন্তু তখন শফিক সাহেব সাতক্ষিরা গিয়েছিল। একদল জাপানি গবেষক কে নিয়ে। একটা বিশাল প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছে শফিক সাহেব। সেই প্রজেক্টের কনসালটেন্ট ড: নেশাম। পুরো প্রজেক্টের চল্লিশ ভাগ শেয়ার শফিকের। বায়ান্ন বছর বয়সী শফিক সাহেব পাক্কা ব্যবসায়ী। তিনি জানেন কিভাবে মানুষের কাছে পৌছতে হয়। নিজের প্রয়োজন এবং ব্যবসায়িক লেনদেনটাও ভাল ভাবে সেট করেন।
গত সপ্তাহে সেই জাপানি দলের সাথেই একটা রেস্তরাঁয় নৈশভোজ ছিল। কিন্তু ঠিক সময়ে ঢাকায় না ফিরতে পারায় ডিনার আয়োজন বাদ করা হয়।
আজ সন্ধ্যায় তার বাসায় সব আয়োজন। এই দিকে ডঃ নেশামের স্ত্রী বিকেল থেকেই নিজেকে প্রস্তুত করছেন। যতো যাইহোক ভিনদেশিদের সামনে তো আর যেন তেন ভাবে যাওয়া যায় না। তাছাড়া ওরা বেশ খুটিয়ে সব দেখে। সব মানুষের ভিতরে থাকা কমন সাইকোলজি।
ড: নেশাম এর মধ্যে দুই বার ফোনে কথা বলেছেন শফিক সাহেবের সাথে।যথা সময়ে স্ত্রী সহ হাজির হলেন। তাদের বাসায় লিফট থেকে নামার পর যা হলো তা ড: নেশামের স্ত্রীর চিন্তায় ছিল না।

লিফট খোলার সাথে সাথেই গুঞ্জন অবাক হল।লজ্জায় বরের হাতটা ছেড়ে দিল। দুটো পরিবার ফুলের তোড়া নিয়ে দাড়িয়ে আছে।তাদের দুজনকে অভ্যর্থনা জানাতে।দুটো মানুষকে অভ্যর্থনা জানাতে দুটো পরিবারের সাত জন লোক। আজকের মর্ডান সোসাইটির শো অফের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি নাকি ভিন্ন সংস্কৃতির শৈল্পিকতা।হতে পারে কিছু একটা। ফেসবুকে এবং নেশামের মোবাইলে শফিক সাহেবের ছবি দেখেছে গুঞ্জন। তাই শফিক সাহেব কে চিনতে ভুল হয়নি। বাকিদের ঠিক বুঝতে পারছে না । প্রথমেই নাতালি নিজের পরিচয় দিয়ে হাত বাড়িয়ে দিল। তার পাশেই ছিপছিপে গড়নের শ্যামলা এক টগবগে তরুনী। চোখ দুটো বহমান নদী। তবুও কোথাও ভীষন ক্লান্তি। ব্লাক কালার টি শার্ট এর সাথে লং স্কার্ট। রুমের সামনের লাইটের আলোতে তার চেহারাটা বেশ উজ্জল মনে হচ্ছে। পুরো শরীরে দূর্দান্ত তারুণ্যের ঢেউ। মিষ্টি হাসি দিয়ে কেউ কিছু বলার আগেই বলল,” আমিই শফিক ভাবি। এই মিন মিসেস শফিক। আমার নাম জুয়ানা। মারিজুয়ানা! ” তিনি এক গুচ্ছ ফুলে সাজানো একটা মাঝারি তোড়া গুঞ্জনের হাতে দিল। তাকে ধন্যবাদ জানালেও ভিতরে ভিতরে গুঞ্জন ভিষন অপ্রস্তুত। কোন এক কারনে লজ্জিত।

বাম পাশের যে পরিবারটা দাড়িয়ে আছে ওনারা এখনই চলে যাবে। কারন আজ রাত আড়াইটায় রিপন সাহেবের শিকাগো যাওয়ার ফ্লাইট।রিপন সাহেব তার দুই বাচ্চা নিয়ে এর মধ্যে খাওয়া পর্ব সেরে নিয়েছেন। শুধু ড:নেশামের সাথে দেখা করার জন্যই সৌজন্যমূলক দাড়িয়ে আছেন। তারা কেউ আর রুমে ঢুকলেন না। লিফটের সামনে থেকে বিদায় নিলেন। এরপর নেশাম স্ব স্ত্রী ভিতরে ঢুকলেন। বেশ গুছানো পরিপাটি জীবন। শফিক সাহেব এবং মারিজুয়ানা তাদের বসতে দিয়ে ভেতরে চলে গেলেন।

নাতালি কাছাকাছি হাসি মুখে বসলেন। তারপর ভাঙা বাংলায় বললেন, ” আমি টোকিও মিটিং এর পর আপনার ছবি আংকেলের মোবাইলে দেখেছি। আপনি খুব সুন্দর।”
গুঞ্জন লজ্জা আর অবাক হয়ে বলল, ” আপনার বাংলা বেশ ভাল। আমি তো জাপানিজ ভাষা আরও মনে মনে গুছিয়ে এলাম। আপনার সাথে জাপানিজে কথা বলবো।অনেক কিছুই ভুলে যাচ্ছি।”
নাতালি হেসে দিয়ে বলল,” আমি চার বছর ধরে বাংলা শিখছি। সমস্যা নেই আমরা দুই ভাষাই কথা বলবো।”
মাঝখানে শফিক সাহেব এসে বললেন, ” ভাবি ওর সাথে ইংরেজিতেও কথা বলতে পারেন। ও ইংরেজি পারে। ”
জাপানিজরা ইংরেজি পারলেও বলতে চায়না। শফিক সাহেব ভিতরে গেলেন। নাতালি টুকটাক বাংলায় প্রশ্ন আর উত্তর দিয়ে যাচ্ছিল। দশ পনেরো মিনিট নাতালি সুজুকির সাথেই কথা হল। মারিজুয়ানা কে আর দেখা গেলো না।কেনো জানি এই মারিজুয়ানাকে নিয়েই তার অদ্ভুত কৌতুহল তৈরি হল।

চলবে…
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×