somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউঃ শাহীন আক্তার স্বাতীর উপন্যাস "চিলেকোঠা"

২০ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রন্থের নামঃ চিলেকোঠা
লেখকঃ শাহীনা আক্তার স্বাতী
গ্রন্থের ধরনঃ উপন্যাস
মূল্যঃ ১৬০ টাকা
পৃষ্ঠাঃ ৪৮
প্রকাশনীঃ দিরা প্রকাশনী
পরিবেশকঃ ত্রয়ী প্রকাশন

বই আলোচনাঃ

"চিলেকোঠা " শব্দটার মধ্যেই কেমন স্বপ্ন লুকানো থাকে । এই স্বপ্নময়ী শব্দটাকে ঘিরে তৈরি হতে পারে হাজার ও গল্প উপন্যাস । দুজন কপোতী কপোতী কিংবা মধ্য বিত্ত নব দম্পতিদের সাথে এই শব্দটার এক আলাদা গভীর সম্পর্ক রয়েছে । তেমনি এক চেনা জানা কাহিনীকে কেন্দ্র করেই লেখক শাহীনা আক্তার স্বাতী লিখেছেন তাঁর প্রথম উপন্যাস " চিলেকোঠা "।

আটচল্লিশ পৃষ্ঠার স্বল্প পরিসরের এই উপন্যাসটি পৃথা এবং আসিফ নামের দম্পতির ভাল -মন্দ , সুখ দুঃখ ,ভালবাসা -অভিমান আর এক অমোঘ পরিনতি নিয়ে । বাঙালি নারীরা স্বাভাবিক ভাবেই প্রচণ্ড আবেগ প্রবন আর প্রকৃতি প্রেমিক । উপন্যাসের নায়িকা পৃথা তেমনি এক চরিত্র । যে জাগতিক জীবনের হিসেব কে উপেক্ষা করে প্রকৃতি প্রেম আর স্বামী আসিফকে ঘিরেই আবিষ্ট থাকে ।
আসিফ এক সময়ে বেকার ছিল । চাকরি পাওয়ার পর পৃথা কে নতুন জীবন শুরু করে । পৃথা অন্য আট দশটা মেয়ের মতো নয় । তার একটা স্বপ্ন ছিল আসিফ স্বাবলম্বী হলে একটা চিলেকোঠায় তারা নতুন জীবন শুরু করবে । আসিফ কে নিয়ে সে চিলেকোঠার ছাঁদে বৃষ্টির পানিতে ভিজবে ।অনেক খোঁজাখুঁজির পর একটা মনের মতো চিলেকোঠা পাওয়া যায় । কিন্তু অদ্ভুতভাবে যখনই আসিফ বাসায় থাকে বৃষ্টিরা ও কেমন লুকানো থাকে । একদিন অফিসের কাজে সন্তুষ্ট হয়ে বস আসিফকে ছুটি দেয় । সেদিন ও ঝুম বৃষ্টি থাকে । পৃথা আসিফের পছন্দের নীল শাড়ী পড়ে থাকে ।দু চোখে কাজলের রেখা টানে ।তারপর বৃষ্টির দিকে তাকিয়ে আসিফের জন্য অপেক্ষা করে । কিন্তু আসিফের মোবাইলটা বন্ধ পাওয়া যায় । এরপর মোড় নেয় নতুন দিকে ।আর এভাবেই উপন্যাসটা ও যবনিকার দিকে ধাবিত হয় ।
উপন্যাসে আর ও বেশ কয়েকটা চরিত্র ছিল যারা উপন্যাসটা পূর্ণতা দিয়েছে । পৃথা বাবা রায়হান সাহেব , আসিফের বস , বন্ধু ইমরান , বাড়িওয়ালা নিঃসঙ্গ দম্পতি সহ অনেক গুলো চরিত্র এবং তাদের মুখের সংলাপে চারপাশের ঘটে যাওয়া সত্যিকারের চিত্রকে তুলে ধরেছেন ।

ভ্রমনে কিংবা অবসরে কাজের ফাঁকে আমার প্রেম ভালোবাসায় সিক্ত হাল্কা পাতলা বই পড়তে ভাল লাগে । " চিলেকোঠা " উপন্যাসটি প্রেম ভালোবাসায় সিক্ত তেমনই এক উপন্যাস । জাপান প্রবাসী লেখক শাহীনা আক্তার স্বাতীর প্রথম উপন্যাস হিসেবে আত্মপ্রকাশ করেছে "চিলেকোঠা " । বইটি পাঠক প্রিয়তা অর্জন করুক ।

দুর্বলতাঃ

বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিত বই গুলোতে সময়ের অভাব আর নানা জতিলতায় অনেক ভাল উপন্যাস ও কিছু দুর্বলতা নিয়ে প্রকাশ পায় । এই উপন্যাসটি পড়তে গিয়ে যা পেলাম তা হল পরিচ্ছেদ বিন্যাস ভাল ছিল না , বানান ভুল তো ছিলই । সেই সাথে বইয়ের কাগজের মান তেমন উন্নত না । তবে গল্পের কাহিনী সব দুর্বলতাকে অতিক্রম করবে । লেখকের জন্য শুভ কামনা রইল ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×