somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিফিল্ম রিভিউ অভ্যাসগত অপরাধীদের উপর নির্মিত পরিচালক তানিম রহমান অংশুর " সাহসিকা "

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অভ্যাসগত অপরাধীদের উপর নির্মিত পরিচালক তানিম রহমান অংশুর " সাহসিকা " দেখলাম। এক ঘন্টা তেইশ মিনিট এগারো সেকেন্ডের। পুরোটা সময় জুড়ে মনোযোগ সরানো কঠিন। বেশিরভাগ দৃশ্যই কোর্ট ট্রায়াল।
এই সমাজে বহু Habitual Offender / অভ্যাসগত অপরাধী আছে। যাদের রক্তেই থাকে অপরাধ করার প্রবণতা।
তাঁরা খুব ঠান্ডা মাথায় নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অনেক বড় অপরাধ ও সহজেই করে। কিন্তু তাঁরা মনে করে / আত্মবিশ্বাসী থাকে তাঁদের কেউ কিছু করতে পারবে না। তাঁরা এটাও মনেকরে অপরাধের বিষয়টি সহজাত ও স্বাভাবিক ঘটনা।
যাইহোক ঘটনাটা এই সমাজের ঘটে যাওয়া ঘটনার মতোই। মিথ্যা প্রেমের ফাঁদ। অতপর অনুশোচনার অনলে পোড়া। তেমন একটা ঘটনাকে কেন্দ্র করে হলেও
বর্তমান পৃথিবীতে যতো অপরাধ হচ্ছে সব কিছুর পেছনে একটা বায়োলজিকালি / ইকোনমিক্যাল কারন থাকে।
পুরো ফিল্মেই আমাদের সমাজের শত শত অস্পষ্ট কুচরিত্রকে আরও স্পষ্ট করে তুলে ধরেছে।
মানুষের ভেতরে ভীষণ রকম লোভ হয় টাকার লোভ নয় তো দেহের লোভ!
নিজের জীবনের নিরাপত্তা ইস্যুতে যেমন সচেতন থাকা জরুরি। তেমনি ভীষণ অপ্রত্যাশিত সময়ে বুকের সাহস থাকাটা ও জরুরি। সেই সাথে সততা থাকলে হেরে যেতে যেতেও মানুষ জিতে যায়।
কোন বাঁধাই আর বাঁধা থাকে না।
তানজিন তিশা, মনোজ প্রামাণিক, আশীষ খন্দকার, তারিন, মিথিলা, মেমি অনেক ভাল ভাল শিল্পী অভিনয় করেছেন। সবার অভিনয়ের নিজস্ব পারফর্মান্স প্রশংসা করার মতো।
"সাহসিকা" এই নামে অনেক গুলো সিরিয়াল এপিসোড আছে। প্রতিটি গল্পই সুন্দর।
এই পর্বে তারিন পুলিশের ভুমিকায়, আশীষ খন্দকার ব্যারিস্টারের, মনোজ প্রতারক প্রেমিক, মিথিলা আসামী পক্ষের আইনজীবী, মেমি মধ্যবিত্ত পরিবারের শাসন করা মা, তিশা একজন সাহসী নারী
প্রতিটি চরিত্র সুন্দর।।
চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক।
একটা ভালো সৃষ্টি সমাজ বিনির্মানে ও মানুষের মনে ভীষণ রকম প্রভাব বিস্তার করতে পারে। মানুষকে জীবনে চলার পথে সচেতন করে।

---- নুরুন নাহার লিলিয়ান






সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১২:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×