somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মাদক ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড চাই

১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতোপূর্বে আমার একাধিক লেখায় খাদ্যদ্রব্যে ফর্মালিনের মত বিষাক্ত রাসায়নিক মেশানো ও ক্যালসিয়াম কার্বাইড, রাইপেন, ইত্যাদি রাসায়নিকদ্রব্য দিয়ে বিভিন্ন ফল পাকানোর কাজে যারা জড়িত, আমি তাদের মৃত্যুদণ্ড চেয়েছি। এখনো চাই। দেশকে ওদের রাহুগ্রাস থেকে বাঁচাতে হলে ওদের মূলোৎপাটন করার বিকল্প নাই। আর ওদের মূলোৎপাটন করতে হলে তাদের কৃত অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

গতকাল “বাংলাদেশ প্রতিদিন”-এ একটা খবর প্রকাশিত হয়েছে। যারা পড়েননি তাদের জন্য খবরটা নিচে হুবহু তুলে দিচ্ছিঃ

ভয়ঙ্কর মুগদা!
নিজস্ব প্রতিবেদক
“মাত্র ছয় বছরের মধ্যেই রাজধানীর মুগদাপাড়া মহল্লায় মাদক সেবনের কারণে অন্তত ৩৭ জনের অকাল মৃত্যু ঘটেছে। উল্লিখিত সময়ে অস্বাভাবিক দুর্দশা, নিপীড়ন, নির্যাতনের মুখে ২৬ জনেরও বেশি নারী তার 'মাদকসেবী স্বামী'কে স্বেচ্ছায় তালাক দিয়ে চলে গেছেন। মাদক সেবনের কারণে পৈতৃক সূত্রে পাওয়া ভিটেমাটি, সহায়-সম্পদ বিক্রি করে কমপক্ষে ৩০ জন রাস্তার ফকির পর্যায়ে পৌঁছে গেছেন। এখানেই শেষ নয়, সচেতন পরিবার-স্বজনদের সহায়তায় এ এলাকার ৪২ জনেরও বেশি যুবককে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার ঘটনা ঘটে। এ সব নিরাময় কেন্দ্র থেকে ফিরে বেশিরভাগ আসক্তই আবার মাদক সেবনে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে ১৯ জনকে দ্বিতীয় দফায় মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্য যে, তারা প্রায় সবাই মানসিক ভারসাম্যহীনতা নিয়ে ফিরে এসেছেন”। মুগদা থানা আয়োজিত মাদকবিরোধী একটি সেমিনারে এ সব উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাসুদ করিম। তিনি জানান, এ থানায় যোগদানের পর থেকে একাধিক সাংবাদিকের সহায়তা নিয়ে তিনি বাড়ি বাড়ি পর্যায়ে অনুসন্ধান চালিয়ে এ তথ্য উদঘাটন করেছেন। তবে আরও ভালোভাবে অনুসন্ধান চালালে মাদকের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের সংখ্যা আরও বেশি পাওয়া যাবে। গতকাল (শনিবার) বিকাল ৩টায় মুগদা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোল্লা মো. জাহাঙ্গীর। ওসির সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলররা, মান্ডা ইউপি চেয়ারম্যান, স্থানীয় পঞ্চায়েত নেতৃবৃন্দসহ সব শ্রেণীর লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। তারা এলাকাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করতে শপথ করেন সেমিনারে।

ঢাকা মহানগরের প্রায় সব পাড়া-মহল্লার অবস্থাই মুগদাপাড়ার চেয়ে খুব একটা ভাল নয়। একটু হাত বাড়ালেই কোন না কোন মাদকদ্রব্য আপনি পেয়ে যাবেন। দেশকে মাদকের থাবামুক্ত করতে হলে সিঙ্গাপুর-মালয়েশিয়ার মত কঠোর আইন প্রণয়ন ও তার পক্ষপাতহীন প্রয়োগ করতে হবে। ঐ দুই দেশে ধরা পড়লে মাদকের কারবারীদের মৃত্যুদণ্ডের মত কঠিন শাস্তির বিধান আছে। আমাদের দেশেও তেমন কঠোর আইন প্রণয়ন করতে হবে।

দুর্জনেরা বলে, আমাদের দেশে এই ব্যবসার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য; আর এই ব্যবসায় যারা জড়িত তাদের বেশিরভাগের তথ্যই থানা-পুলিশের জানা। থানা-পুলিশ যদি মাদকের কারবারীদেরকে প্রশ্রয় দেয়, তবে দেশ থেকে মাদকদ্রব্যের ব্যবসার মূলোৎপাটন কোনভাবেই সম্ভব হবেনা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×