!!$!!$!! জীবনগান - ৩১ !!$!!$!!
১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
!!$!!$!! জীবনগান - ৩১ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
আমরা তো খুুব খাচ্ছি সেমাই
পোলাও এবং কোর্মা,
সকাল থেকেই খায়নি কিছু
মিশু এবং ওর মা।
পথের পাশে সেই দোকানের
টানা'ই আছে ঝাঁপটি,
যেখানটাতে ঘুমোয় রাতে
দিনের বেলায় ঘাপটি।
আনন্দ তাই আমরা বাজাই
খুশির সা রে গা মা,
আকাশ কুসুম স্বপ্ন মিশু'র
একটা নতুন জামা।
রংবাহারী পোষাক পরে
আমরা বেড়াই ঈদে,
বাড়তি খাবার কুরিয়ে ওরা
মিটায় পেটের ক্ষিদে।
একটা নতুন শাড়ী-জামা
দিলাম মা ও মিশুকে,
আমার সকল ঈদ মুবারক
লক্ষ পথের শিশুকে।
রচনা - ১৭/৭/১৫
সকাল - ১০:২৮
ঈদ রাত দিন
কাজে হাত দিন
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন