somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, সাংবাদিক ও লেখক

আমার পরিসংখ্যান

নূরুজ্জামান ফিরোজ
quote icon
০১৯১৯৭৩৭৭০০
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

$!!$!! জীবনগান - ৫১ !!$!!$!!

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

$!!$!! জীবনগান - ৫১ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

এমন যেন হয়না কোনোদিন -
সবাই নেবে মুখ ফিরিয়ে
বলবে হৃদয়হীন।
না যেন হই ক্ষতির কারণ
এই জীবনে কারো,
ভাঙুক হৃদয় কাঁচের মত
আঘাত করুক আরো।

এমন যেন দেখতে নাহয় আর-
দূর হতে কেউ আমায় দেখে
মন করেছে ভার।
কেউ কোনোদিন আমার সাথে
না যেন দেয় আড়ি,
আজ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

---'': ঝালছড়া - ১৬১ :'----

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

---'': ঝালছড়া - ১৬১ :'----
- নূরুজ্জামান ফিরোজ

তুই যে স্বাধীণ পাখি মানবিনা পরাজয়
আর তো,
তোকে দিয়ে কে বাগায় সবখানে শুধু নিজ
স্বার্থ ?

আছে তোর গর্বের সবুজ আর লাল সাজে
রাঙ্গা মা,
আজ তবে কারা করে তোকে নিয়ে রাতদিন
হাঙ্গামা ?

জেনে রাখ তোরই সব, দেশ মাটি মানুষের
দপ্তর,
নীলাকাশ মেঘমালা ফুল-ফল সবুজ এই
সব তোর।

বুকে জ্বাল গন্ধক, সাহস আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     like!

$!!$!! জীবনগান - ৫০ !!$!!$!!

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

$!!$!! জীবনগান - ৫০ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

ভোরের হাওয়া গায়ে মাখালাম
পা ভেজালাম শিশিরে,
বিদির্ন এক স্বপ্ন দেখে
কাটলো সারা নিশি রে।

দৃশ্যটা খুব দিচ্ছে পীড়া
ভাঙছে ব্যথায় বক্ষ যে,
প্রকৃতি আজ দাঁড়িয়ে গেছে
জীবন প্রতিপক্ষ যে।

ঝড়ের সাথে বিজলী চমক
বর্ষামূখর আকাশে,
বিরতিহীন বজ্র নিনাদ
কান ফাটানো ডাক আসে।

তবুও যে তার ভাঙলোনা ঘুম
নেই শরীরে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

!!$!!$!! জীবনগান - ৩৮ !!$!!$!!

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

!!$!!$!! জীবনগান - ৩৮ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

বন্ধু তো সে ভালবেসে
পান থেকে চুন খসাবে,
কাছে এসে হেসে হেসে
মনের কাছে বসাবে।

আজন্মকাল বাঁধবে তাকে
ভালবাসার বন্ধনে,
রাখবে স্মরণ করবে বরণ
গোলাপ বেলি চন্দনে।

কাঁদবে দুখে হাসবে সুখে
নাচবে মনের উৎসাহে,
রটাবেনা কেউ কোনদিন
পরস্পরের কূৎসা হে।

বন্ধু ভেবে কাছে নেবে
থাকবে সুখে-শান্তিতে,
মিষ্টি মধুর বৃষ্টি বিধুর
করবেনা কেউ জান তিতে।

বুঝবেনা ভুল এক তিলও চুল
থাকবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

---'': ঝালছড়া - ১৪৮ :'----

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৩

---'': ঝালছড়া - ১৪৮ :'----
- নূরুজ্জামান ফিরোজ

স্বপ্ন দেখার চোখ দু'টো আর
নেইযে এখন আগের মতো,
বারুদ ছিলো চোখের তারায়
আগুন ছিলো বাঘের মতো।

সাহসগুলো নেতিয়ে গেছে
নেই আগ্রহ বিদ্রোহে,
আশার আলোয় ঘুন ধরেছে
মনের আকাশ ছিঁদ্র হে।

সাধের গুড়ে পরছে বালি
ইচ্ছে ডানা মেলছে না,
প্রতিবাদের ভাষার সাথে
হচ্ছে সবার তেল চেনা।

কেমন যেন ঝিমিয়ে গেছে
গর্জে ওঠা বিপ্লবী,
অফার পেলেই হয় কুপোকাত
নিচ্ছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

+++ ফিমেরিক - ৪০ ++

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

+++ ফিমেরিক - ৪০ ++
- নূরুজ্জামান ফিরোজ

যাচ্ছে ওরা নিত্য এখন মিয়ানমারের সীমান্তে,
ইয়াবা-কোকেন, গঞ্জিকা আর নকল করা ডিম আনতে।
আনছে সাথে অস্ত্র-ডলার
কেউ নেই তা দেখার-বলার,
এই অনিয়ম আ'মজনতা আমরা পারি কি মানতে ?

২৭ জুলাই ২০১৫
ঢাকা বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

!!$!!$!! জীবনগান - ৩৬ !!$!!$!!

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৫

!!$!!$!! জীবনগান - ৩৬ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

ওরা হতে চায়নি পাখি
উঠতে আকাশ-পর্ব্বতে,
রুটি-কলা, ঝালমুড়ি আর
খুশি লেবুর শরবতে ।

ওরা যেতে চায়নিতো আর
আলোক রঙিণ চায়নীজে,
পথের পাশে ময়লা ঘেটে
নিজের খাবার খায় নিজে ।

ওরাতো আর ধার ধারেনা
কাচ্চি পোলাও কুপ্তাকে,
আধপেটা ভাত খেয়েইতো সেই
সারাটা দিন চুপ থাকে ।

কোন রকম টেনে-টুনেই
জীবন জ্বালা মিটাচ্ছে,
তবুও ওদের কেমনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

!!$!!$!! জীবনগান - ৩৫ !!$!!$!!

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৭


!!$!!$!! জীবনগান - ৩৫ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

জ্যোৎস্নালোকে ভিঁজতে ছিলাম
বিশাল আকাশ চাঁদ ছিলো,
পথের ধারে অনাহারে
একটি শিশু কাঁদছিলো।

পেটে পাথর ক্ষুন্নিকাতর
বস্ত্র বসন জীর্ণ আর,
তৃপ্ত তারে খেয়েই মশক
থান ছিলোনা শির নোয়া'র।

মাতৃ স্নেহ কেমন এবং
কেমনে ডাকে আব্বু'কে,
ভাবতে গিয়ে হয় অনুভব
সেই শিশুটির চাপ বুকে।

পরম স্নেহে জড়িয়ে তারে
ভালবাসার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

---'': ঝালছড়া - ১৪৬ :'----

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৯

---'': ঝালছড়া - ১৪৬ :'----
- নূরুজ্জামান ফিরোজ

মুখের কথায় চাঁদ দিয়েছে
আলতো করে হাত দিয়েছে
তোমার আমার মাথায়,
এখন আবার বাদ দিয়েছে
নেই তালিকা খাতায়।

পায়না সময় এখন ভাবার
তপ্ত রোদে শুকাই আবার
বর্ষাতে রোজ ভিজি,
বলতে গেলেই পি.এস বলেন
'লিডার এখন বিজি'।

মনের ব্যথা জমিয়ে রাখি
রাগ-অভিমান কমিয়ে রাখি
কষ্টে জীবন যাপন,
হয়তো আবার তুমি-আমিই
তার হবো খুব আপন।

আজকে যারা তার পাশে
ঘুর ঘুর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

+++ ফিমেরিক - ৩৬ ++

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০০

+++ ফিমেরিক - ৩৬ ++
- নূরুজ্জামান ফিরোজ

রোজ কেমিকেল হচ্ছে মিশেল মজার খাবার গুড়-ঘি তে,
ভিন দেশি সুর যাচ্ছে মিশে আমার দেশের সুর-গীতে।
উধার কা মাল এধারছে
মিশায় তারা দেদারছে,
'কক' এর নামে দিচ্ছে ভেজাল সকল দেশি মুরগীতে।

২৩ জুলাই ২০১৫
ঢাকা বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

+++ ফিমেরিক - ৩৫ ++

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪

+++ ফিমেরিক - ৩৫ ++
- নূরুজ্জামান ফিরোজ

ডালের ভেজাল চটপটিতে তেলের ভেজাল ফুস্কা'য়,
খাচ্ছে তবু ভোজনরসিক নিজের ভ্রু কুঁচকায় ।
মজাটা বেশ জবর হয়
খানিক পরেই খবর হয়,
গুড়ুম গুড়ুম পেটের ভেতর প্রকৃতি খুব উস্কায় ।

২১ জুলাই ২০১৫
ঢাকা বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!

!!$!!$!! জীবনগান - ৩৪ !!$!!$!!

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

!!$!!$!! জীবনগান - ৩৪ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

আরো বেশি অর্থ-কড়ি
জীবন বিলাস চান ধনিক,
বিত্তবিহীন জীবন আমার
কাটাচ্ছি বেশ নান্দনিক।

গাড়ী-বাড়ি অফিস তাদের
নিয়ন্ত্রিত শীতাতপ,
মূক্ত বায়ূ সেবন আমার
খাই উস্তা তিতা আতব।

বার ক্লাবের রঙিণ আলোয়
জীবন তাদের রোমান্টিক,
মাড়াই মাটি নিত্য হাঁটি
দিচ্চি সুখের প্রমাণ ঠিক।

আরাম আয়েশ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

----'': ঝালছড়া - ১৪৫ :'----

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯

----'': ঝালছড়া - ১৪৫ :'----
- নূরুজ্জামান ফিরোজ

আবার যখন ভাসবে স্বদেশ
প্রতিশ্রুতির জোয়ারে,
সেদিন তাদের লাগবে ঠিকই
গরীব লোকের দোয়া'রে ।

আবার তারা আসবে দেখো
পাঞ্জাবী কোট শাল পরে,
এমন গরম চা খাওয়াবে
জিহ্বা এবং গাল পোড়ে ।

শ্রদ্ধা, আদর-সোহাগ দিয়ে
মাথাতে হাত বুলাবে,
মিষ্টি কথার হাওয়া দিয়ে
বেলুন ফোলা ফুলাবে ।

হয়তো তাদের আজ লাগেনা
তোমার আমার আশির্বাদ,
কলম খোঁচায় দিচ্ছে মেরে
কুলি-মজুর, চাষীর ভাত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

!!$!!$!! জীবনগান - ৩১ !!$!!$!!

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

!!$!!$!! জীবনগান - ৩১ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

আমরা তো খুুব খাচ্ছি সেমাই
পোলাও এবং কোর্মা,
সকাল থেকেই খায়নি কিছু
মিশু এবং ওর মা।

পথের পাশে সেই দোকানের
টানা'ই আছে ঝাঁপটি,
যেখানটাতে ঘুমোয় রাতে
দিনের বেলায় ঘাপটি।

আনন্দ তাই আমরা বাজাই
খুশির সা রে গা মা,
আকাশ কুসুম স্বপ্ন মিশু'র
একটা নতুন জামা।

রংবাহারী পোষাক পরে
আমরা বেড়াই ঈদে,
বাড়তি খাবার কুরিয়ে ওরা
মিটায় পেটের ক্ষিদে।

একটা নতুন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     like!

ঈদের ভালবাসা

লিখেছেন নূরুজ্জামান ফিরোজ, ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩২

ঈদের ভালবাসা
-নূরুজ্জামান ফিরোজ

বছর শেষে ঈদ এসেছে
খুশির ডানায় ভর করে,
হারিয়ে যাওয়া বন্ধুকে আজ
রাখিস না কেউ পর করে।

আজকে হবে কোলাকুলি
মনের কথা খোলাখুলি
দুখের অবসান,
হিংসা-বিভেদ ভুলেই হবে
নতুন দিনের গান।

আজকে খুশির বাঁধভাঙা ঢেউ
উছলে ওঠে নন্দনে,
ধনী-গরীব এক হবো আজ
ভালবাসার বন্ধনে।

থাকবোনা কেউ রাগ করে
দু:খ নেবো ভাগ করে
হাসবো সুখের হাসি,
ঈদের খুশি মানেই হলো
ভালবাসাবাসি।

ঈদ এসেছে নীদ ভেঙেছে
নতুন দিনের ডাক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫১২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ