---'': ঝালছড়া - ১৪৮ :'----
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
---'': ঝালছড়া - ১৪৮ :'----
- নূরুজ্জামান ফিরোজ
স্বপ্ন দেখার চোখ দু'টো আর
নেইযে এখন আগের মতো,
বারুদ ছিলো চোখের তারায়
আগুন ছিলো বাঘের মতো।
সাহসগুলো নেতিয়ে গেছে
নেই আগ্রহ বিদ্রোহে,
আশার আলোয় ঘুন ধরেছে
মনের আকাশ ছিঁদ্র হে।
সাধের গুড়ে পরছে বালি
ইচ্ছে ডানা মেলছে না,
প্রতিবাদের ভাষার সাথে
হচ্ছে সবার তেল চেনা।
কেমন যেন ঝিমিয়ে গেছে
গর্জে ওঠা বিপ্লবী,
অফার পেলেই হয় কুপোকাত
নিচ্ছে মেনে ডীপ লবি।
শিকল ভাঙার গান শোনাবার
মানুষতো আর পাচ্ছি না,
গুলির মুখে দাঁড়িয়ে যাবে
টান করে যে আজ সিনা।
দুঃসাহসী আজ ফেলে দিক
জড়তা, ভুল-ভ্রান্তি খালে,
পাহাড় হয়ে সামনে দাঁড়াক
দেশ ও জাতির ক্রান্তিকালে।
রচনা - ৩১/৭/১৫
ঢাকা
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন