$!!$!! জীবনগান - ৫০ !!$!!$!!
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
$!!$!! জীবনগান - ৫০ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
ভোরের হাওয়া গায়ে মাখালাম
পা ভেজালাম শিশিরে,
বিদির্ন এক স্বপ্ন দেখে
কাটলো সারা নিশি রে।
দৃশ্যটা খুব দিচ্ছে পীড়া
ভাঙছে ব্যথায় বক্ষ যে,
প্রকৃতি আজ দাঁড়িয়ে গেছে
জীবন প্রতিপক্ষ যে।
ঝড়ের সাথে বিজলী চমক
বর্ষামূখর আকাশে,
বিরতিহীন বজ্র নিনাদ
কান ফাটানো ডাক আসে।
তবুও যে তার ভাঙলোনা ঘুম
নেই শরীরে শক্তি আর,
অঘোর ঘুমে বিভোর ছিলো
পথের শিশু বকতিয়ার।
উড়লো ঝড়ে ঝুপড়ী চালা
পড়লো খুটির তার কেটে,
বৃষ্টি ধারায় রক্ত মেশে
বকতিয়ারের ঘাড় কেটে।
বিষাদ মাখা আর্তনাদে
ঘুম দিয়েছি বাদ দিয়ে,
অশ্রুসজল নয়ন আমার
টের পেয়েছি হাত দিয়ে।
৩১/৮/২০১৫
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন