----'': ঝালছড়া - ১৪৫ :'----
২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
----'': ঝালছড়া - ১৪৫ :'----
- নূরুজ্জামান ফিরোজ
আবার যখন ভাসবে স্বদেশ
প্রতিশ্রুতির জোয়ারে,
সেদিন তাদের লাগবে ঠিকই
গরীব লোকের দোয়া'রে ।
আবার তারা আসবে দেখো
পাঞ্জাবী কোট শাল পরে,
এমন গরম চা খাওয়াবে
জিহ্বা এবং গাল পোড়ে ।
শ্রদ্ধা, আদর-সোহাগ দিয়ে
মাথাতে হাত বুলাবে,
মিষ্টি কথার হাওয়া দিয়ে
বেলুন ফোলা ফুলাবে ।
হয়তো তাদের আজ লাগেনা
তোমার আমার আশির্বাদ,
কলম খোঁচায় দিচ্ছে মেরে
কুলি-মজুর, চাষীর ভাত ।
সত্যিই যদি আসে তারা
মিথ্যা আশা বিলাতে,
তুমি সেদিন তৈরী থেকো
ঘুষি এবং কিল হাতে ।
রচনা - ২১/৭/১৫
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন