!!$!!$!! জীবনগান - ৩৮ !!$!!$!!
০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
!!$!!$!! জীবনগান - ৩৮ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
বন্ধু তো সে ভালবেসে
পান থেকে চুন খসাবে,
কাছে এসে হেসে হেসে
মনের কাছে বসাবে।
আজন্মকাল বাঁধবে তাকে
ভালবাসার বন্ধনে,
রাখবে স্মরণ করবে বরণ
গোলাপ বেলি চন্দনে।
কাঁদবে দুখে হাসবে সুখে
নাচবে মনের উৎসাহে,
রটাবেনা কেউ কোনদিন
পরস্পরের কূৎসা হে।
বন্ধু ভেবে কাছে নেবে
থাকবে সুখে-শান্তিতে,
মিষ্টি মধুর বৃষ্টি বিধুর
করবেনা কেউ জান তিতে।
বুঝবেনা ভুল এক তিলও চুল
থাকবে অটুট বিশ্বাসে,
চাওয়া-পাওয়ার খোঁজ নেবেনা
চাইবেনা যে হিস্যা সে।
বন্ধু হয়ে যাবেই সয়ে
দুঃখ ব্যথা লাঞ্ছনা,
বন্ধু তুমি বন্ধু হওয়ার
শর্ত কেনো মানছো না?
২/৮/১৫
বন্ধুত্ব দিবস
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন