somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি'র আদলে সর্বজনাব উমরের কাব্যপ্রয়াস

২৯ শে মার্চ, ২০১১ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের সমকালে সর্বজনাব উমরের উপসম্পাদকীয় কলামের শেষের প্যারায় "শাসক শ্রেণীর নানা রঙের দুষ্কৃতির বিষয় নিয়ে লিখে হয়রান হয়েছি। তাই এ মুহূর্তে মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় স্বপ্নে দেখা স্বাধীনতার ওপর শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি' নামে এক কবিতার কথা। শামসুর রাহমান বেঁচে থাকলে স্বাধীনতার চলি্লশ বছর পর স্বাধীনতার স্বপ্নভঙ্গের ওপর তাকে লিখতে বলতাম 'স্বাধীনতা তুমি' নামে আর একটা কবিতা তার কাব্যিক ভাষায় সাজিয়ে-গুছিয়ে, যাতে থাকত "
টুকু ভূমিকার পর তিনি স্বাধীনতা তুমি'র আদলে কাব্য প্রয়াস করেছেন । উমরের কাব্যপ্রয়াস ভালু লাগল তাই কিছুটা সাজিয়ে নিচে তুলে দিলাম -




স্বাধীনতা তুমি রুচির নিধনকারী,
স্বাধীনতা তুমি অপার অশ্লীলতা,
স্বাধীনতা তুমি খিস্তিখেউড় জাতীয় সংসদের,
স্বাধীনতা তুমি অসভ্যতার নাম,
স্বাধীনতা তুমি ব্যবসায়ীদের নোংরা হাতের মোয়া,
স্বাধীনতা তুমি চাল ডাল তেল আলু পেঁয়াজের দাম,
স্বাধীনতা তুমি সামাজিক এক ব্যবসা,
তুমি 'শক্তি দধির' ঠোঙা, তুমি এনজিওদের ক্ষুদ্রঋণের বোঝা।

স্বাধীনতা তুমি চোরের ঘরের মাসি,
তুমি ভূমিদস্যুর পিসি,
স্বাধীনতা তুমি পুলিশের লাঠি র‌্যাবের ক্রসফায়ার,
স্বাধীনতা তুমি শিক্ষার নামে ব্যবসা,
তুমি গরিবের স্বাস্থ্যসেবার হাল।

স্বাধীনতা তুমি টেন্ডারবাজি ছাত্রদের,
স্বাধীনতা তুমি ধর্মের নামে বিধর্মীদের মিছিল,
স্বাধীনতা তুমি ফতোয়াবাজি,
নারীর ওপর হামলা,
স্বাধীনতা তুমি মিথ্যাচারের নাম।

স্বাধীনতা তুমি গরিবের শ্রম হজম করার ফাঁদ,
স্বাধীনতা তুমি কৃষকের জমি কৃষকের ভিটে হরণ করার নাম,
স্বাধীনতা তুমি ভোটের আগে প্রতিশ্রুতির ফোয়ারা,
তুমি ভোটের সময় কারচুপি,
স্বাধীনতা তুমি ব্যবসায়ীদের নোংরা হাতের মোয়া।

স্বাধীনতা তুমি ইতিহাসের যত মিথ্যা,
স্বাধীনতা তুমি পরাধীনতার বন্দি,
স্বাধীনতা তুমি সাম্রাজ্যবাদের পায়ের তলার মাটি,
স্বাধীনতা তুমি হতাশার এক নাম।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১১ সকাল ১১:৫৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

×