somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী দিনের সাংবাদিকতা হবে পারসোনাল জার্নালিজম, এটাকে এড়িয়ে যাবার সাধ্য কারো নেই -- শিক্ষাবিদ লেঃ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ ব্যক্তিগত সাংবাদিকতাই পারে দিশেহারা পাঠককে সঠিক তথ্য ও দিক নির্দেশনা দিতে। পারসোনাল জার্নালিজম এমন একটি মাধ্যম যেখানে যেকোনো নাগরিক তার নিজস্ব মতামত তুলে ধরার পাশাপাশি সমাজের দুঃখ দুর্দশার চিত্র, অবহেলিত মানুষের জীবনধারা এবং সমাজের অন্যায় ও অবিচারের কথা জনসম্মুখে নিয়ে আসতে পারেন। পারসোনাল জার্নালিজমের ভবিষ্যত আশাব্যঞ্জক। দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক কবি নিজাম উদ্দীন সালেহ’র উদ্যোগে 'পারসোনাল জার্নালিজম ইন সোশ্যাল মিডিয়াঃ এ নিউ হরাইজন অব জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এক্সেলসিয়র সিলেট এর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, পারসোনাল জার্নালিজমের ক্ষেত্রে জবাবদিহিতার তেমন কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে পারসোনাল জার্নালিষ্টদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। নৈতিকতা সম্পন্ন হতে হবে। আমাদের নৈতিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো কোনো সময় সাংবাদিকদের সমালোচিত হতে হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে অসংখ্য ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইন পত্রিকার সৃষ্টি হয়েছে। যে কারণে অসংখ্য ভুয়া সাংবাদিকের উৎপাত বেড়ে গেছে। যারা সাংবাদিকতা পেশার সাথে জড়িত তারা এখন নিজেদের পরিচয় দিতেও কুন্ঠাবোধ করেন। সেক্ষেত্রে পারসোনাল জার্নালিজম অনেকটাই উত্তম। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পারসোনাল জার্না লিজেমের প্রবক্তা ও প্রপোন্যIন্ট সাংবাদিক নিজাম উদ্দিন সালেহ। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সময় টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অধূনালুপ্ত দৈনিক পূণ্যভূমির সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি আহমেদ নূর, অধ্যক্ষ কবি আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ লেঃ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কবি মুকুল চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি মাহবুবুর রহমান, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, রোটারী ক্লাব অব ক্বীনব্রীজের প্রেসিডেন্ট এডভোকেট রফিক চৌধুরী, এডভোকেট কবি কামাল তৈয়ব ও শেভরণ বাংলাদেশের এইচইএসটিসি প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর শাহ মনসুর আলী নোমান। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী তার বক্তব্যে বলেন, পরসোনাল জার্নালিজমকে যে অভিধায়ই আখ্যায়িত করা হোক, এই ধারাটি এখন আন্তর্জাতিক অঙ্গণে একটি আলোচনা-সমালোচনার বিষয়। এটাকে অস্বীকার করার উপায় নেই। তবে এর ব্যবহার যাতে সুষ্ঠু ও কল্যাণমুখী হ্‌য় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল কবি কালাম আজাদ সোশ্যাল মিডিয়াভিত্তিক এই নতুন ধারার সাংবাদিকতাকে মানুষের জন্য মুক্ত বাতায়ণ আখ্যায়িত করে বলেন, জনগণের স্বাধীন মত প্রকাশ ও বস্তুনিষ্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে পারসোনাল জার্নালিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ কলুষিত হয়ে পড়া এদেশের অধিকাংশ মিডিয়ার সমালোচনা ও জনগণের মতামতভিত্তিক পারসোনাল জার্নলিজমের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আগামী দিনের সাংবাদিকতা হবে পারসোনাল জার্নালিজম, এটাকে এড়িয়ে যাবার সাধ্য কারো নেই। সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সিলেট ব্যুরো চীফ আহমেদ নূর বলেন, যুক্তরাষ্ট্রে ষাটের দশকে ‘ভিলেজ ভয়েস’ পত্রিকার মাধ্যমে যে পারসোনাল জার্নালিজমের সূচনা, তা এখন একটি জনপ্রিয় ধারায় পরিণত হতে চলেছে। সময়ই বলে দেবে সাংবাদিকতার ইতিহাসে এর স্হান কোথায় হবে। সময় টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার ইকরামুল কবির বলেন, পারসোনাল জার্নালিজম সাংবাদিকতার ক্ষেত্রে একটি নতুন আইডিয়া। এ নিয়ে আরো একাডেমিক আলোচনা-পর্যালোচনা এর দিক নির্দেশনা ও ভবিষ্যত নির্ধারণে সহায়ক হবে। বিশিষ্ট কবি ও গবেষক মুকুল চৌধুরী বলেন, সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ উপস্হাপিত পারসোনাল জার্নালিজমের সূচনা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।তথ্য আদান-প্রদানে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। একাত্তর টিভির স্টাফ রিপোর্টার ইকবাল মাহমুদ পারসোনাল জার্নালিজের সমালোচনা করে বলেন, এটা প্রচলিত সাংবাদিকতার নীতিমালার বাইরে এবং এতে জবাবদিহিতার কোন সুযোগ না থাকায় এর অপব্যবহারের আশংকা সমধিক। এডভোকেট কবি কামাল তৈয়ব বলেন, পারসোনাল জার্নালিজমের আন্তর্জাতিক ভিত্তি ও প্রাসঙ্গিকতা রয়েছে । এটাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবেনা। সময়ে এটা তার উপযুক্ত স্হানটি অধিকার করে নেবেই। সভাপতির ভাষণে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সময় টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক সাঈদ চৌধুরী বলেন, পারসোনাল জার্নালিজম সাংবাদিকতার একটি আধুনিকতম, সময়োপযোগী ও গতিশীল বিবর্তন, যার প্রতি মানুষের অকুন্ঠ সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ এই নতুন ধারার প্রবক্তা ও প্রোপোন্যান্ট হিসেবে সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ’র ভূমিকা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট দিলওয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ রেনু, দৈনিক কাজিরবাজার এর নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান, বৈশাখী টিভির সিলেট ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আমিনুল ইসলাম, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, রোটারিয়ান শাহ শেরওয়ান মো. কামালী, সাবেক কাউন্সিলর নাজনিন আক্তার কনা, বৃটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আব্দুল কাইউম, সাপ্তাহিক ইউরো বাংলার সাবেক সম্পাদক আব্দুল মোনিম ক্যারল, এক্সেলসিয়র সিলেটের পরিচালক আহমদ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, ফটো সাংবাদিক হুমায়ূন কবির লিটন, নাট্যকর্মী আব্দুর রব তাপাদার, সাংবাদিক এম রহমান ফারুক, প্রবাসী শাহ মোজাহিদ আহমদ বেলাল , দৈনিক জালালাবাদ'র বিজ্ঞাপন ম্যানেজার রশিদ আহমদ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এনামুল করিম চৌধুরী।

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী দিনের সাংবাদিকতা হবে পারসোনাল জার্নালিজম, এটাকে এড়িয়ে যাবার সাধ্য কারো নেই
-- শিক্ষাবিদ লেঃ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
ব্যক্তিগত সাংবাদিকতাই পারে দিশেহারা পাঠককে সঠিক তথ্য ও দিক নির্দেশনা
দিতে। পারসোনাল জার্নালিজম এমন একটি মাধ্যম যেখানে যেকোনো নাগরিক
তার নিজস্ব মতামত তুলে ধরার পাশাপাশি সমাজের দুঃখ দুর্দশার চিত্র, অবহেলিত
মানুষের জীবনধারা এবং সমাজের অন্যায় ও অবিচারের কথা জনসম্মুখে নিয়ে
আসতে পারেন। পারসোনাল জার্নালিজমের ভবিষ্যত আশাব্যঞ্জক।
দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক কবি নিজাম উদ্দীন সালেহ’র উদ্যোগে
'পারসোনাল জার্নালিজম ইন সোশ্যাল মিডিয়াঃ এ নিউ হরাইজন অব
জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
এক্সেলসিয়র সিলেট এর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,
পারসোনাল জার্নালিজমের ক্ষেত্রে জবাবদিহিতার তেমন কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে
পারসোনাল জার্নালিষ্টদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। নৈতিকতা সম্পন্ন হতে
হবে। আমাদের নৈতিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো কোনো সময়
সাংবাদিকদের সমালোচিত হতে হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অসংখ্য ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইন পত্রিকার সৃষ্টি হয়েছে। যে কারণে অসংখ্য ভুয়া সাংবাদিকের উৎপাত বেড়ে গেছে। যারা সাংবাদিকতা পেশার সাথে জড়িত তারা এখন নিজেদের পরিচয় দিতেও কুন্ঠাবোধ করেন। সেক্ষেত্রে পারসোনাল
জার্নালিজম অনেকটাই উত্তম।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পারসোনাল জার্না
লিজেমের প্রবক্তা ও প্রপোন্যIন্ট সাংবাদিক নিজাম উদ্দিন সালেহ।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সময় টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাঈদ
চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদের
সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অধূনালুপ্ত দৈনিক পূণ্যভূমির সম্পাদক
মুকতাবিস উন নূর, সিলেট প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল সিদ্দিকী,
সাবেক সভাপতি আহমেদ নূর, অধ্যক্ষ কবি আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ লেঃ কর্নেল
(অব.) সৈয়দ আলী আহমদ, কবি মুকুল চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের
সহসভাপতি মাহবুবুর রহমান, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি
ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ,
রোটারী ক্লাব অব ক্বীনব্রীজের প্রেসিডেন্ট এডভোকেট রফিক চৌধুরী,
এডভোকেট কবি কামাল তৈয়ব ও শেভরণ বাংলাদেশের এইচইএসটিসি প্রশিক্ষণ
কেন্দ্রের কো-অর্ডিনেটর শাহ মনসুর আলী নোমান।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী তার বক্তব্যে বলেন, পরসোনাল জার্নালিজমকে যে অভিধায়ই আখ্যায়িত করা হোক, এই ধারাটি এখন আন্তর্জাতিক অঙ্গণে একটি আলোচনা-সমালোচনার বিষয়। এটাকে অস্বীকার করার উপায় নেই। তবে এর ব্যবহার যাতে সুষ্ঠু ও কল্যাণমুখী হ্‌য় সেদিকে খেয়াল রাখতে হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল কবি কালাম আজাদ সোশ্যাল মিডিয়াভিত্তিক এই নতুন ধারার সাংবাদিকতাকে মানুষের জন্য মুক্ত বাতায়ণ আখ্যায়িত করে বলেন, জনগণের স্বাধীন মত প্রকাশ ও বস্তুনিষ্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে পারসোনাল জার্নালিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ কলুষিত হয়ে পড়া এদেশের অধিকাংশ মিডিয়ার সমালোচনা ও জনগণের মতামতভিত্তিক পারসোনাল জার্নলিজমের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আগামী দিনের সাংবাদিকতা হবে পারসোনাল জার্নালিজম, এটাকে এড়িয়ে যাবার সাধ্য কারো নেই।
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সিলেট ব্যুরো চীফ আহমেদ নূর বলেন, যুক্তরাষ্ট্রে ষাটের দশকে ‘ভিলেজ ভয়েস’ পত্রিকার মাধ্যমে যে পারসোনাল জার্নালিজমের সূচনা, তা এখন একটি জনপ্রিয় ধারায় পরিণত হতে চলেছে। সময়ই বলে দেবে সাংবাদিকতার ইতিহাসে এর স্হান কোথায় হবে।
সময় টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার ইকরামুল কবির বলেন, পারসোনাল জার্নালিজম সাংবাদিকতার ক্ষেত্রে একটি নতুন আইডিয়া। এ নিয়ে আরো একাডেমিক আলোচনা-পর্যালোচনা এর দিক নির্দেশনা ও ভবিষ্যত নির্ধারণে সহায়ক হবে।
বিশিষ্ট কবি ও গবেষক মুকুল চৌধুরী বলেন, সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ উপস্হাপিত পারসোনাল জার্নালিজমের সূচনা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।তথ্য আদান-প্রদানে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।
একাত্তর টিভির স্টাফ রিপোর্টার ইকবাল মাহমুদ পারসোনাল জার্নালিজের সমালোচনা করে বলেন, এটা প্রচলিত সাংবাদিকতার নীতিমালার বাইরে এবং এতে জবাবদিহিতার কোন সুযোগ না থাকায় এর অপব্যবহারের আশংকা সমধিক।
এডভোকেট কবি কামাল তৈয়ব বলেন, পারসোনাল জার্নালিজমের আন্তর্জাতিক ভিত্তি ও প্রাসঙ্গিকতা রয়েছে । এটাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবেনা। সময়ে এটা তার উপযুক্ত স্হানটি অধিকার করে নেবেই।
সভাপতির ভাষণে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সময় টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক সাঈদ চৌধুরী বলেন, পারসোনাল জার্নালিজম সাংবাদিকতার একটি আধুনিকতম, সময়োপযোগী ও গতিশীল বিবর্তন, যার প্রতি মানুষের অকুন্ঠ সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ এই নতুন ধারার প্রবক্তা ও প্রোপোন্যান্ট হিসেবে সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ’র ভূমিকা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট দিলওয়ার হোসেন দিলু,
প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন, সাবেক
কোষাধ্যক্ষ আব্দুর রশিদ রেনু, দৈনিক কাজিরবাজার এর নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর
রহমান জকন, প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান,
বৈশাখী টিভির সিলেট ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব, বাংলাদেশ ব্যাংকের
যুগ্ম পরিচালক আমিনুল ইসলাম, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান
মাসুদ খান, রোটারিয়ান শাহ শেরওয়ান মো. কামালী, সাবেক কাউন্সিলর নাজনিন
আক্তার কনা, বৃটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আব্দুল কাইউম, সাপ্তাহিক ইউরো
বাংলার সাবেক সম্পাদক আব্দুল মোনিম ক্যারল, এক্সেলসিয়র সিলেটের পরিচালক
আহমদ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, ফটো সাংবাদিক
হুমায়ূন কবির লিটন, নাট্যকর্মী আব্দুর রব তাপাদার, সাংবাদিক এম রহমান
ফারুক, প্রবাসী শাহ মোজাহিদ আহমদ বেলাল , দৈনিক জালালাবাদ'র বিজ্ঞাপন ম্যানেজার রশিদ আহমদ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এনামুল করিম চৌধুরী।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×