১.
ভালোবাসার সুর আজ বাজেনা বিতোফেনে,
মোজার্টে আজ ভালোবাসার হাহাকার;
ভালবাসার সাগর আজ এক লবনাক্ত মরুভূমি!
লেডি গাগা'র যুগে ভালবাসা আজ মানিব্যাগে,
অথবা পাঁচতারা কোনো এক হোটেলের সুইমিংপুলে।
ভালবাসা আজ এক মেকি রাগমোচন!
২.
হঠাত রাঙা হয়ে ওঠা দিগন্তই বলে দেয়
আজ ঝর হবে!
লাজুক রাঙা আলোময় আভা গড়িয়ে পরে নিচে,
উচু নিচু পাহাড়ের গা বেয়ে,
সিক্ত ধরণীর মিলন মেলায় আজ ঝর হবে।
৩.
তোমার ইতস্তত ওষ্ঠযুগলের মাঝেই
আজ সিক্ত ভালবাসার এক অদম্য আলিঙ্গন,
তোমার এ 'না' বলাই যেন এক অব্যর্থ আহ্বান;
ভালবাসার মিলন মেলায় আজ তোমার-আমার চড়ুইভাতি।
১-৯ সেপ্টেম্বর ২০১২,
স্ট্রোক-অন-ট্রেন্ট,
ইউকে
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




