ফিলিস্তিনের মরুভূমিতে চির বসন্তের বাগান ছিল একদিন,
যেখানে ফুটেছিল ফুটফুটে সব মানব শিশু-
ঠিক যেন ধবধবে শুভ্র সাদা গোলাপের মতোই!
মোহময়ী মাতাল করা উদ্দীপ্ত এক মাদকীয়তায়
বেঁচে ছিল ফিলিস্তিনের অতীত। তারা বেঁচে ছিল এক অনাগত
আনন্দময় দিনের জন্য, শান্তিময় ভূমির জন্য, চির বসন্তের এক বাগানের জন্য।
কিন্তু হায়! মেরু থেকে আসা সহস্র হিংস্র শ্বেত ভাল্লুকের দল আজ
ভেঙ্গে চুড়ে তচনচ করে দিল শুভ্র সাদা গোলাপের বাগান,
ফুটফুটে মানব শিশু সব আজ রক্তে ভেজা রাঙ্গা গোলাপ!
ফিলিস্তিনের বসন্তে আজ নেই কোনো পাখির কলরব,
আছে শুধু: নিথর দেহ,
মায়ের আর্তনাদ,
হায়নার হুঙ্কার,
ট্যাঙ্কের গর্জন,
আর শত সহস্র হিংস্র শ্বেত ভাল্লুক।
ভয়ঙ্কর কুচ্ছিত দানব রুপি মানব শিশু খেকো শ্বেত ভাল্লুক!
ফুটফুটে শিশুটি মায়ের কোলে লুকিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে,
মা, মরুভূমিতে শ্বেত ভাল্লুক কেন আসে?
১৫ জুলাই ২০১৪
শেফিল্ড, ইউকে
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




