কবিতা লেখার খাতা নেই আমার, নেই কোনো কাগজ,
চারদিকে শুধু ছিন্ন ভিন্ন আধ পোড়া ছাল, অথবা মগজ;
কলম নেই আমার কবিতা লেখার, নেই কোনো কালি,
এ দেখি চার দিকে শুধুই রক্ত, -রাঙা সব ফিলিস্তিনের বালি।
ভাষা নেই আমার-
ওরা কাঁদে, আমি শুনি। কবিতা নেই আমার;
যেটুকু আছে- তা সবই আজ গদ্যে ভরা গ্লানি!
আমি জানি-
আজ আসবেনা কোনো আবাবিল, অথবা নবী রাসুল,
মক্কার বাদশারা আজ সব সুরায় মশগুল।
জাতিসংঘ, এমনেস্টি আর মানবতা সব ভন্ড, -আমি জানি!
তবু আমি জানি-
শোষিত, নিপ্রেষিত জাতি, তুমি ফিলিস্তিনি।
শিশু হারা মায়ের শক্তি আমি জানি,
এতিম শিশুটির শক্তি আমি জানি।
কবিতা তোমার ভয় নেই। ছন্দ একদিন আসবেই।
ফিলিস্তিনি তোমার ভয় নেই, স্বাধীনতা একদিন আসবেই।
আমি জানি।
১৬ জুলাই ২০১৪
শেফিল্ড
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




