somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটার একটা ভাবনার ঝুলি ছিলো...........................

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছেলেটার একটা ভাবনার ঝুলি ছিলো। আজব সব কল্পনায় ভর্তি সেই ঝুলিটাকে কাঁধে চাপিয়ে সেই শৈশবে তার পরিভ্রমণ শুরু হয়েছিলো। আজো তা চলছেই।

একটু আনন্দ, অতঃপর অনাবিল হাসি
শৈশবে খেলার মাঠ ফেলে, ছেলেটা ঘুরে বেড়াতে বড় ভালোবাসতো। পিচঢালা পথ ধরে শুধু হাঁটা, আর নানারঙের মানুষের জীবনছবি তার নিত্যদিনের সঙ্গী। সূর্য্যিমামা বাড়ি ফেরার আগে, বাড়ি ফিরতে হবে জানা ছিলো। তবু, কখনো সূর্য্যিমামাকে বাড়ি ফেরার দৌড়ে হারানো হয়নি। মনে প্রশ্নের আলাপন ছিলো। জবাব মেলেনি কখনো। শালিকের বাচ্চা কথা বলতে পারে! কি বিস্ময়! একটা শালিকের ছানা তার চাই চাই। ছানাটাকে নামতা শেখানো হবে। লতিফ স্যারের ক্লাসে , ব্যাগে লুকিয়ে রাখলেই হবে। ১৩ এর ঘরের নামতাটা বড় যন্ত্রনার। স্যার লিখতে দিলে, পাখিটার কাছ থেকে শুনে শুনে, খাতায় তুলে নেবে। স্যারের কানটানা থেকে সেদিনের মত মুক্তি মিলবে। স্কুল থেকে বাড়ি ফেরার কালে কিছু রাজা ফড়িং ধরে পকেটে লুকিয়ে আনা মায়ের সুতোর বান্ডিলে বেঁধে ঘুড়ি হবে। রাজা ফড়িং ধরা হয়নি কখনো। ওরা ধরা দেয়না। চলন্ত রিকশার মার্টগার্ড ছুঁয়ে দিতে পারলে বিশ্বজয়ের আনন্দ। তখন উপরের পাটির দুটো দাঁত যে উধাও হয়ে আছে, সেটা পরিস্কার বুঝা যেতো।
দলছুট ছেলেটার একা একা ঘুরেই আনন্দ। ড্রেনের উপর লাফিয়ে চলতে গিয়ে ড্রেনে পতন। অতঃপর বাসায় ফিরলে, মায়ের বকুনি আর সন্ধ্যার ঠান্ডা জলে অনিচ্ছাকৃত স্নান। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে স্কুলের মাঠে শরীর পেতে দেয়া। আকাশের মেঘগুলোকে জোড়াতালি দিয়ে রুপকথার রাজ্য বানানো।

কৈশোরে ছেলেটার জীবনে প্রেম এসেছিলো
ছেলেটার একাকী ভবঘুরে জীবনে কোথা হতে এক বালিকা এসেছিলো। বালিকাকে জিজ্ঞেস করা হয়নি, সে কি পাতালপুরের রাজকন্যা? নাকি মেঘরাজার কন্যে। তবু বালিকাকে দেখতে বড় ইচ্ছে হত। বিকেলে বালিকা তার বন্ধুদের সাথে কাঠবিড়ালী খেলতো। বৌচি খেলতো। বালিকা কখনো জানলোনা। সে পড়ে গিয়ে ব্যাথায় কুঁকড়ে উঠলে, অচেনা এক বালকের খুব কান্না পেতো। বালিকাকে অনেকদিন দেখা যায়না, বিকেলে খেলার সাথীদের সাথে । ছেলেটা তবু যেতো। প্রতিদিন। লজ্জায়, কাউকে জিজ্ঞেস করা হয়নি বালিকার কথা। তবু বালিকা, আজ অনেকবছর পরে এসেও ছেলেটা তোমাকে ভোলেনি।

যৌবনের সবকিছু যেনো বড় এলোমেলো
যৌবনের পাওয়া- না পাওয়ার গল্প যেনো ফুরাতেই চায়না। সবুজ মাঠ আর খোলা বারান্দা ফেলে ছেলেটার নাও মেট্রোপলিটন এক শহরে এসে ভেড়ে। সারারাত ধরে পথে পথে হাঁটা আর দিনের পুরোটাই ঘুমিয়ে কাটিয়ে দেয়া। রাতপ্রহরীর বাঁধা, "কোথায় চলেছ হে? ঘরে ফিরে যাও। এ শহর নিরাপদ নিরাপদ নয়।" ছেলেটা, তবু থেমে যায়না। সে হেঁটে চলে। প্রতিরাতে। রাতপ্রহরীরা চিনে নেয়, ছেলেটা পাগলাটে।
ছেলেটার কাঁধে ভাবনার ঝুলি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ৯:৩১
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×