আইটিউন নিয়ে বেশ বিপদেই পড়েছে অ্যাপল। কারণ, টেক্সাসের লাইসেন্সিং ফার্ম স্মার্টফ্ল্যাশ এলএলসি এর নামে আইটিউনস প্যাটেন্ট করা রয়েছে। আর তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে অ্যাপলকে মেধাতত্ত্ব আইন ভঙ্গের অভিযোগে ৫৩৩ মিলিয়ন ডলার জরিমানা করে এক জুরি বোর্ড। এবার অ্যাপল সম্ভবত বেঁচে যাচ্ছে স্যামসাংয়ের কারণে।
এ সপ্তাহে একই অভিযোগ উত্থাপিত হয়েছে স্যামসাংয়ের নামে। তবে স্মার্টফ্ল্যাশের প্যাটেন্ট দুটো আসলেই ইস্যু করা হয়েছে কিনা তা রিভিউ করতে ইউএস রেগুলেটরি কমিশনকে অনুরোধ জানিয়েছে স্যামসাং।
এখন ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস যদি স্মার্টফ্ল্যাশের প্যাটেন্টে কোনো গড়মিল দেখে, তবে অ্যাপল এবং স্যামসাং উভয়ই বেঁচে যেতে পারে। এর সঙ্গে এই দুই জায়ান্টের চার বছর ধরে চলমান দ্বন্দ্বেরও ইতি ঘটতে পারে।
ফিৎজপ্যাট্রিক, সেলা, হারপার অ্যান্ড সিনটোস এর প্রধান জাস্টিন অলিভার বলেন, স্যামসাংয়ের এই কেসটি না শেষ হওয়া পর্যন্ত অ্যাপল এখন নিশ্চয়ই তার জরিমানা দেবে না। কারণ একবার জরিমানা দিয়ে দিলে তা ফেরত পেতে বহু ঝক্কি সামলাতে হবে।
স্মার্টফ্ল্যাশের প্যাটেন্টের মাধ্যমে এর ডেটা পেতে নির্দিষ্ট অংকের অর্থ দিতে হয়। এখন এক প্যাটেন্ট এজেন্সির রিভিউ বোর্ড জানায়, তারা যে প্যাটেন্ট নিজের বলে দাবি করছেন তা আসলে নতুন কোনো উদ্ভাবন কিনা। তারা এটাকে পুরনো একটি আইডিয়া বলেই মনে করছেন তারা। কাজেই স্যামসাংয়ের রিভিউ আবেদন বিবেচনা করা হলে জিতে পারে টেক প্রতিষ্ঠানটি। আর তা হলে স্যামসাংয়ের কারণে বেঁচেও যাবে অ্যাপল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




