somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকে ভালবাসি বাবাকে ইচ্ছে করে না

২৮ শে জুন, ২০০৭ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক শুক্রবারে আমার জন্ম, তাই বোধ করি শুক্রবারে নামাজ পড়তে যাবার ব্যাপারে আমার সব সময় অনীহা, কারন হচ্ছে এই দিন আমি যেন কোন কিছুই ঠিক মিলাতে পারি না। সবাই বলে শনিবার দিন খারাপ, কিন্তু আমার তো জন্মদিনটাই খারাপ। হয়ত আমার পিতা দায়ী। কারন উনি আমার জন্মদাতা।

আমার বাবা রাগী, উনি নিজে যা ভালো বোঝেন তাই করেন। কখনো দেখিনি আমার পড়ালেখার ব্যাপারে খবর নিতে,কখনো দেখিনি আমাকে স্কুলে নিয়ে যেতে, কখনো তার পিঠে চড়তে পারিনি। কোন খেলনা পাইনি ছোটবেলায়, আর সবাইকে দেখতাম ৫ টাকার খেলনা হলেও হাতে থাকতো। স্কুলের গন্ডি পেরুতেই আমার মাঝে ক্রমশ পরিবর্তন আসলো, আমি আর উনাকে তোয়াক্কা করলাম না, তখন আমার মাকে সবচাইতে বেশি ভালবাসতাম, মা ছিলেন আমার সব। বাবাকে ক্রমশ দুরে ঠেলে দিচ্ছি এটা উনি বুঝতেই পারতেন না। আমি ও অতো মাথা ঘামাইনি। অস্টম শ্রেণীতে এসে একবার স্কুল পালিয়ে বাসায় চলে এসেছিলাম, ধরা খাওয়ার পর মাস্টার বললো তোমার অভিভাবকের বন্ড সই লাগবে(কারন সেটাই ছিল আমার শেষ সুযোগ ছাড়া পাবার)। বল্লাম আমার মাকে আনলে হবে, উনি বললেন না। পরে বল্লাম যদি কারো বাবা মৃত হন, তবে? আমার ক্লাসের বন্ধুরা সবাই থ হয়ে গিয়েছিল।

মাধ্যমিক পরীক্ষা দেব। মা খুবই টেনশনে আছেন। আমি বল্লাম আমি ভাল পরীক্ষা দেব, তুমি চিন্তা করো না। পরীক্ষা হলে গিয়ে দেখলাম সবার বাবা রা এসে সবাই কে সাহস দিচ্ছে, আর আমার বাবা তখন কোথাও কোন দেশে হয়ত পড়ে আছেন, হয়ত কোন ক্লায়েন্ট কে বোঝাচ্ছে কোম্পানীর পণ্যর গুণাবলী। পরীক্ষা দিলাম। ভাল পাশ ও করলাম। একদিন মায়ের মুখে শুনলাম আমার বাবা নাকি আমার এই পাশে খুশি হয়ে আমাকে ১০০০০ টাকা দিয়েছেন। থিক্কার এমন টাকায়। বাবার মমতা পাইনি পাশ করার পর টাকা দিয়ে কি হবে।

কলেজের গন্ডিতে আসলাম। নতুন সব কিছু নতুন বন্ধু। গাড়ী করে কলেজে যাবার জন্য মা সব সময় চাপ দিত, কিন্তু আমি কখনোই তা ব্যবহার করি নি। সেই বন্ধুদের সাথে রিক্সায় করে ভাড়া শেয়ার করে গিয়েছি। গাড়ী ব্যবহার না করাতে বাবা খুবই রাগ হলেন। মাকে যা ইচ্ছে তা বল্লেন। রাগে দু:খে ঘর ছাড়লাম। অনেকদিন যাইনি, বাবাও আমাকে খোজেন নি। আমার মায়ের অসুস্থতার কথা শুনে আবার ফিরে এলাম। কলেজ শেষ আমি যেন আস্তে আস্তে নিজের পরিধিকে ছাড়িয়ে যাচ্ছি।

কখনো খাবার টেবিলে এক সাথ হয়নি। কখনো তার সাথে বাইরে যাইনি। তাকে বাবা বলে কবে ডেকেছি ভুলে গেছি। অনেকটা সময় পার করেছি এখনো পড়ালেখা করছি, তবু তার সাথের আগের সর্ম্পকটা রয়ে গেছে।

মাকে প্রচন্ড ভালবাসি। তাকে আমার সকল দু:খ রাগ, অভিমান, সুখ সবি বলি, আমার মা আমাকে লুকিয়েও বাবার সাথে আমার মিল রাখতে চায়, ফোন করলেই বলে এই তো সেদিন তোর বাবা তোর কথা বলছিল। আমি মনে মনে বলি আহারে পাগলি, তোমার ছোট্ট ছেলেটা অনেক বড় হয়েছে এখন সে তোমার মন ভোলানো কথার সবই বুঝে।

চলছে এমনি। বাবার দীত্বিয় সংসারের খবর জানলাম কিছুদিন আগে। তেমন কোন অবাক হইনি। যে ভয়টা অনেক বছর ধরে ছিল তাই সত্যতে প্রকাশ পেয়েছে। আমার মা মেনে নিয়েছে, বাবাকে বেশি ভালবাসে তো তাই মেনে নিয়েছে সকল অন্যায়। আমিও তেমন কষ্ট পাইনি। শুধুই বলতে চেয়েছিলাম এমন কাপুরুষ কেন বাবা তুমি? সত্যটুকু আরো অগেই বলতে, তা হলে দু:খটা বোধ করি এতদিনে সয়ে যেত।

তাই তো মাকে ভালবাসি, বাবাকে ভালবাসা নয় ধিক্কার দিতেও ইচ্ছে হয়না....
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৭ দুপুর ২:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই মার্চ, ২০২৬ রাত ৯:৩২

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি....

প্রিয় সহব্লগার,
আমার লেখা একটা পোস্টের তথ্য খুজতে অনেক দিন পর আজ আবার লগইন করলাম আমাদের প্রিয় সামুতে। লগইন করার পর প্রথমেই অভ্যাসবশত চোখ গেল প্রথম... ...বাকিটুকু পড়ুন

কমরেড তারেক রহমান , লাল সেলাম ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৪৮


ভোটের কালি নখ থেকে মোছার আগেই তিনি কাজ শুরু করেছেন। এই কথাটা তিনি নিজেই বলেছেন, গতকাল, ওসমানী স্মৃতি মিলনায়তনে। আর এই কথাটা পড়ে আমার বুকের ভেতরে একটা উষ্ণতা অনুভব... ...বাকিটুকু পড়ুন

চাঁদের আলোয় পাহাড়ি রাস্তায়

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ২:০৪

বাইরে পা রাখতেই মুচমুচে চানাচুরের মতন শব্দ উঠল। কড়কড় করে ভেঙ্গে যাচ্ছে পায়ের নিচে বরফের আস্তরণ। এই ভেঙ্গে পরা অবস্থা মন্দ না। হাঁটার সময় মনে... ...বাকিটুকু পড়ুন

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

উর্দু ভাষা ও তার উৎপত্তি

লিখেছেন কিরকুট, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩

উর্দু ভাষার আসলে নিজস্ব কোনো স্বতন্ত্র লিপি নেই। এটি মূলত আরবি ফারসি উৎসের লিপি ব্যবহার করে লেখা হয়। ঐতিহাসিকভাবে উর্দুর বিকাশ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুঘল সাম্রাজ্যের... ...বাকিটুকু পড়ুন

×