somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁধ ভাঙার আওয়াজ(ম্যাউ ম্যাউ): একটি মৌলিক(আজাইরা) পোষ্ট: ডিলিট খাবে না আশা করি

০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা এক লোক রিক্সায় চড়ে কোথায় যেন যেতে চাইলো। রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বল্ল আমাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে আমি একটু শান্তিমত আমার কথা গুলো বলতে পারবো। আমার প্রতিভাটা দেখাতে পারবো। রিক্সাওয়ালা সেই লোকটিকে জিগ্গাসা করলো স্যার আপনি কি কথায় কথায় পল্টিখান? আপনি কি আমাগো দেশ সর্ম্পকে বেশি জ্ঞান রাখেন? আপনি কি গালিগালাজে ওস্তাদ? আপনে কি আজাইরা কথা বেশি কন? লোকটি অকপটে বল্ল হ্যাঁ। তো রিক্সাওয়ালা লোকটি কে এই জায়গার অফিসে নিয়ে গেল
। লোকটি অফিসে ঢুকেই দেখে কয়টা পোলাপাইল বিড়ি ফুকতাছে আর তাস খেলতাছে। পরিচয়ে জানা গেল এরা উপরোক্ত অফিসের যে একটা সাইট আছে তার মডু.... মানে মডারেটর। এদের কাজ সর্ম্পকে জিগাইতে এরা কইলো এরা পোষ্ট ডিলিট কইরা কইরা ট্যাকা কামায়। লোকটার চক্ষু বড় হইয়া গেল। একটু ভিতরে গিয়া দেকলো একটা ফিরিঙ্গি চোখে কাপড় বাইন্দা ঢিল ছুড়ার প্র্যাকটিস করতাছে। বড়ই আশ্চর্য। পরে কিছু লোকের লগে কথা হইলো, হঠাৎ এক জন বাঘ(বাগ) ধরা খাইছে এটা কইতে কইতে ছুইটা আইলো। আর ওমনি সবাই হাওয়া হইয়া গেল। ভয়ে লোকটার জান শেষ, পরে একজন কইলো ও কিছু না।

লোকটা খুবই মজা পাইলো এইসব কান্ড দেইক্যা। পরে লোকটা জানলো এইসব কান্ড কারখানার একটা জায়গা আছে, তারে কয় ব্লগ। এইখানে নাকি অনেক মজার মজার জিনিস হয়, মাইনে একবারে ওপেন ফিল্ড, সবাই সবাইরে গালিদেয়, সবাই সবাইরে একবারে............. গাঙ্গে ভাসাইয়া দেয়। বহুত মজা। লোকটা লগে লগে সাইটের ঠিকানা লইয়া রেজিস্ট্রেশন করলো।

পরে লোকটা সাইটে ডুইকাই করলো র্দুনীতি, মানে একদিনে আজাইরা বহুত পোষ্ট দিতে লাগলো, সবাইরে বিরক্ত কইরা ছাড়লো।

কয়দিন পরে ডলা খাইয়া লোকটা সিদা হইয়া সবার লগে আড্ডা মারতে লাগলো, তবে এর আগে কিছুদিন চোখে মুখে সরষে দেইক্যা বেচারার অবস্থা নাজেহাল প্রায়।

এর পর লোকটা নানাবিধ কথা দিয়া মানুষরে ত্যাক্ত বিরক্ত করতে লাগলো। নানা বিষয়ে নানা কথা কইয়া সে সবাইরে হিংস্র বানাইলো, কেউ কেউ হের লগে তাল দিলো, আবার কেউ কেউ হেরে গালি দিল। এর পর কিছুদিন লোকটা আবার চোখে মুখে কুয়াশা দেখলো।

হঠাৎ কইরা একদিন ছাড়পত্র দিয়া লোকটারে ব্লগ থেইক্যা বাহির কইরা দিল। লোকটা বেজার মুখে আবার একটা রিক্সার লাইগা দাড়াইলো, কিন্তু দেখলো একটা রিক্সা ওই মাথায় খারাইয়া রইচে, মাইনে পুরা উল্টা ডিরেকশনে। তখন লোকটা ভাবলো এহন কি এত কিসু পার হইয়া আবার রিক্সায় উঠবো, নাকি উঠবো না।

আপনাগো কি মনে হয়???

লেখার উপাদান গুলা যেখান থেকে পাইলাম:

ৎ খুব খেয়াল কইরা দেখেন সাম.......ইনের যে ছবিটা আছে তার ডান দিকে একটা রিক্সা আছে। তার মানে ওই লোকটা এই রিক্সায় কইরা তাগো অফিসে গেছেলো।

ৎ এর পর আস্তে আস্তে বামে চোখ বুলান, দেখবেন লেখা আছে র্দুনীতি, তাইলে লোকটা এইভাবেই র্দুনীতিটা শিখলো।

ৎ এর পর 'আ' টারে বাদ দিয়া দেখেন কেমন জানি কুয়াশা কুয়াশা টাইপের কিছু দেয়া আছে।

ৎ এর পর নিচে বামে খেয়াল কইরা দেখেন লেখা আছে 'আড্ডা' মাইনে আজাইরা আড্ডা, তার মানে লোকটা এই আজাইরা আড্ডাটাও এখান থেকে শিখছে।

ৎ এর পর উপরে দিকে তাকান দেখবেন লেখা আছে 'কথা' মানে আউল ফাউল যত কথা আছে ,লোকটা তাও এইখান থেকেই শিখছে। এবং কিছুদিন ডলা খাইছে।

ৎ এর পর 'অ' টারে বাদ দিয়া দেখেন আবার কিছু কুয়াশা, মানে আবার তারে কেডা জানি চোখে মুখে একবারে সরষে লাগাইয়া দেছে।

ৎ এর পর নিচে বামে খেয়াল করেন লেখা আছে 'ছড়াপড়' তো আমি এইটারে ছাড়পত্র বানাইছি, এবং হঠাৎ কইরা কেডা জানি তারে এইটা দিয়া দিছে।

ৎ এর পর সর্ববামে দেখেন আছে খালি জায়গা মাইনে কোন রিক্সা নাই, তাইলে এইবার লোকটা কি করবো আপনারা কন? হে কি আবার এইগুলার ভিতরে দিয়া ওই রিক্সায় উঠবো, নাকি হারাজীবন এইখানে খারাইয়া থাকবো।

ৎ আরেকটা কথা কই, একবারে বামে দেহেন আছে গাছ টাইপের কিছু। এইটারে আমরা ধইরা লইলাম ছোটখাট বন টাইপের কিছু। তাইলে এইবার লোকটা কি করবো?

বনে গিয়া মুখ লুকাইবো? নাকি! আবার গিয়া ওই রিক্সায় উঠবো?

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×