somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হন্টন রোগ

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাঁটা-হাঁটি করা ভালো ব্যায়াম। তবে এই উঠতি বয়সে তার কার্যকরিতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল এবং আছে। তবু ছোটবেলা থেকেই আমার হাঁটা-হাঁটির একটা অভ্যাস হয়ে গেছে। স্কুলের ব্যস্ত সিডিউল কিংবা বাসায় এসে পড়া তৈরীর তাড়নার ফাঁকে একটু একা একা হাঁটার সময় বের করতাম। মনে আছে, মাঝে মাঝেই সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে স্কুল থেকে বাসায় ফিরতাম। আসার সময় রাস্তার পাশে দেয়ালে সাঁটানো পোষ্টারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। পথে বাবার পরিচিত কারো সাথে দেখা হয়ে যেত প্রায়ই। অতি উৎসাহে তারা জিজ্ঞাসা করতেন সাইকেল থাকতে হেঁটে যাচ্ছি কেন। হঠাৎ প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে বলতাম “চেইন কভার আলগা হয়ে গেছে” অথবা “ ব্রেক নষ্ট হয়ে গেছে”। মাটির দিকে তাকিয়ে খানিকটা সংকোচে মিথ্যাগুলো বলে ফেলতাম হড়হড় করে। তারাও সাইকেলের দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে হাঁটা দিত। উত্তরগুলো দায়সারা গোছের হলেও তাদের আচরন ছিল দেখার মত।
এরপর থেকেই আমার দৃষ্টি পোষ্টার থেকে মানুষের উপর সরিয়ে আনলাম। পোষ্টারের চেয়ে মানুষ অনেক ডিনামিক। রাস্তায় বের হয়ে আমি একাগ্রচিত্তে মানুষের আচরন দেখতাম। দেখতাম তাদের মুখাবয়ব, বাচনভঙ্গি সর্বোপরি “চেঞ্জ অফ এক্সপ্রেশন”।

জীবনের ষোড়শ বছরের দিকে এটা প্রায় রোগের পর্যায়ে পরে গেল। প্রতিটি অলস সন্ধ্যায় আর বাসার শাসন নেই। মুক্ত বিহঙ্গের মত আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম, মানুষ। অবাক হয়ে দেখলাম, আমি সবাইকে লক্ষ্য করলেও কেউ আমার দিকে তাকিয়েও দেখছে না। ঘরে ফেরার অপেক্ষায় ক্লান্ত মানুষদের চোখে আমি পেটের দায় দেখেছিলাম। একটু ভাল থাকার আশায় কিছু প্রি-কোডেড যন্ত্র মানব রাস্তায় নামে প্রতিদিন, একই গলি পার হয়ে, একই বাসে ঝুলে, নিয়তির নির্ধারিত কর্ম সম্পাদন করে অবশ শরীরটাকে কে কার আগে বিছানায় টেনে নিয়ে যেতে পারে তার প্রতিযোগিতায় নামে দিনের শেষে। এদের অনেকেরই হয়তো ভোরের স্নিগ্ধ বাতাসে ফুসফুসে ভরার সুযোগ হয় না, অনেকেরই হয়না পূর্ণিমার চাঁদ দেখা কিংবা তার অবুঝ শিশুটার সাথে দু’দন্ড সময় কাটানো। ব্যস্ততার ভীড়ে জীবনের যাতাকলে কখন যে ভেতরের মানুষটা মারা গেছে তা খেয়াল করার সময়ই পায়নি হয়তো। এদের অনেকেই হয়তো গান করতো এক সময়, কেউ ছবি আঁকত, কেউ খেলাধুলায় ভালো ছিল, কারো হয়তো ফটোগ্রাফির অভ্যাস ও ছিল। অথচ এখানে তারা নিজেরাই এক একটা ফটোগ্রাফ। বেঁচে থাকার সংগ্রামে অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই এক একটা পাথর হৃদয় হয়ে গেছে।

আমি তখন তেজতুরী(বানান ঠিক আছে কিনা জানিনা) বাজার থাকি। হাঁটা শুরু করবো বলে আনন্দ সিনেমা হলের সামনে এসে দাঁড়িয়েছি। লোকে গিজগিজ করা একটা বাসের দরজায় ৭-৮ জন ঝুলছে দেখলাম। আরও ১০-১২ জন বাসের হেন্ডেল ধরে দৌড়াচ্ছে বাসে উঠার আশায়। এর মাঝে একজন রাস্তায় পরে গেল। কিন্তু কেউ ভ্রূক্ষেপই করলোনা। যার যার মত বাসে উঠার লড়াই চালিয়ে যাচ্ছে দেখে বিস্মিত হলাম। তখনও ভাবিনি আরও কিছু বাকী আছে। খানিকক্ষণ বাদেই পরে যাওয়া লোকটিই বাসে উঠার দ্বিতীয় দফা চেষ্টা চালাচ্ছে। দেখলাম জীবনের আধুনিক সংজ্ঞায়ন। বুঝলাম কেউ কারো নয়, “হয় কর, নয় মর”।জানলাম বেঁচে থাকা মানে শুধু বেঁচে থাকা নয়। আমার ভাগটুকু আমাকে কেঁড়ে নিতেই হবে, একই সাথে পা’টাকেও সবল রাখতে হবে যে কেঁড়ে নিতে আসবে তাকে লাথি মারার জন্য।
এই বোধটা নিজের মধ্যে আসতে বড্ড দেরী হয়ে গেছে। তা-ই ভাবি মাঝে মাঝে। জীবনটা হয়তো অন্যরকমও হতে পারত। যা কিছু পেয়েছি আগলে রাখতে চেয়েছি অবলম্বন করে। ভুল ছিল, বড় ভুল। জীবনের অঙ্কে আবেগের সূত্র ফেললে সমাধান মিলবেনা কোনদিন। নিস্কাম বলে কিছু নেই। ছোট বেলায় বাবা বলত, পাড়ার ছেলেদের সাথে না মিশতে। কারন, ওরা খারাপ ছেলে। আমি তর্ক করতাম, ওদের সাথে মিশলে কি হয়? এক ধরনের আত্মবিশ্বাস ছিল, ওরা আমাকে খারাপ করতে পারবে না কোনদিন। আসলে বাবা জানতেন আমাকে পরিবর্তন করা তাদের সাধ্যের বাইরে। কিন্তু, আমার ভবিষ্যত জীবনে খুব একটা ফায়দা পাওয়া যাবে তাদের কাছ থেকে ।এখন বুঝি, বাবা আমাকে স্বার্থ-সম্পদের গোপন কুঠুরীর চাবির সন্ধান দিতে চেয়েছিলেন, আমি নিতে চাইনি। এখন বুঝি, অধিকাংশ মানুষই স্বার্থ ছাড়া কাজ করতে খুব একটা অভ্যস্ত না। ২টাকা দান করলেও চাই কেউ দেখুক দান করাটা।

“পঞ্চবটী” নামে একটা সামাজিক সংগঠন খুলেছিলাম নিজের এলাকায়। অনেকেই হাত তুলেছিল,কেউ আবার অতি উৎসাহে দুই হাত। তখন কেউই বোধহয় লাভহীন কোন সংগঠনের কথা ভাবতেও পারেনি। তাই প্রথম প্রোপ্যাগান্ডা প্রকাশ করার পরই সবাই কেমন যেন নড়েচড়ে বসল। তবে তাৎক্ষণিকই কেউ চোখ উল্টাতে পারেনি হয়তো সম্পর্কের খাতিরে, হয়তো চক্ষুলজ্জায়। পাক্ষিক মিটিং এ তাদের সবাইকে কখনো এক করতে পারিনি। কারো প্রেমিকার সাথে ডেটিং, কারো ক্লাশ, কারো বাসায় কাজ ইত্যাদি নানা অজুহাত। সাংগঠনিক ক্ষমতার ঘাটতি আমার থাকতে পারে, কিন্তু ওই হাত তোলা দলে আরও অনেকেই ছিল যাদের এই ক্ষমতা ভাল। যাইহোক কোন রকমে প্রথম পর্বের কাজ শেষ করলাম। এলাকার গন্যমান্যরা আসলেন। তাদের সাথে পরিচয় হল। উদ্দীপক বানী ঝরল তাদের অনেকের মুখ থেকেই। তারা হয়তো ভাবতেও পারেনি, এই সংগঠনের মৃত্যু হতে চলেছে কিছুদিন পর। কয়েকদিন পরই বাকী যারা ছিল চোখের পর্দা কেটে ফেলল নিঃসঙ্কোচে । শুনেছি, আমার সাবেক সহকর্মীরা একটা ব্যবসা দাঁড় করিয়েছে বছর দুই আগে। এখন তাদের বাসা, বন্ধু, প্রেমিকা, পড়াশোনা সব ঐ ব্যবসা।
যা বলছিলাম, মানুষ লাভের পেছনে ছুটবে এইটাই তার সহজাত প্রবৃত্তি। এইটা মেনে নেয়াই উচিত এবং বাস্তবসম্মতও বটে। সমস্যাটা হচ্ছে ওদের বুলি। এদের কথা ও কাজে যমুনাসম ফারাক।

উফ, হাঁটতে হাঁটতে যে কোথায় চলে গেলাম টেরই পাইনি। এই হাঁটা রোগটা এক্সট্রিম পর্যায়ে চলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে আগে। হাঁটার পরিধিও বেড়ে গেল, এখন আর এন্ড পয়েন্ট নেই। কখনো এরকম হয়েছে যে গ্রীনরোড থেকে কাউকে ফলো করতে করতে তেজকুনীপাড়া পর্যন্ত চলে গেছি। কিন্তু যাকে অনুসরন করছি তাকে আমি চিনি না, কোনদিন দেখিওনি। হঠাৎ খেয়াল হলে সিগারেট ধরিয়ে ফিরতি পথ ধরতাম। আর রুম এসে আজকের যাত্রাপথের বিশ্লেষনে বসতাম। অন্যরকম মজা দিত ভিন্ন ভিন্ন মানুষের বিভিন্ন সময়ে আচরনের পরিবর্তন।

এই মজাটা কমতে শুরু করলো বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে, অনেকটা জায়গার অভাবে। এক রাস্তায় আর কত হাঁটা যায়। তাছাড়া যে পরিবর্তন দেখে মজা নিতাম তা নিজের বিপক্ষে ঘটলে সহ্য করা কষ্টকর। এখনো হাঁটার চেষ্টা করি মন চাইলে। তবে মনটাই আর আগের মত চায় না। তবু বের হলে রাস্তার দিকে তাকিয়ে হাঁটি, কালো রাস্তা, প্রতিক্রিয়াহীন। আগের মাদকতা নেই, অন্তর চিপেও এতটুকু রস বের করতে পারি না আনন্দের। কেউ হঠাৎ নাম ধরে ডেকে উঠলে অবাক হই, ভেতর থেকে ঠেলে বের করা শুকনো হাসি দিয়ে রাস্তা মাপা শুরু করি পায়ের কদমে। হাতঘড়ি নেই, মোবাইল বের করে সময় দেখি। এইতো আর কিছুক্ষন হাঁটলেই আমার নিজের রুম, নিজের আপন বিছানা.......................
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×