কে আছো গাজায়?
১৭ ই জুলাই, ২০১০ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু তোমার বিশ্বাসী মন,
আমার অবিশ্বাসী,
জানি তুমি ধর্মে বাঁচো,
আমি সাম্যবাদী।
তোমার সাথে ভাব হয় না,
তোমার সাথেই আড়ি,
তবুও তোমার চোখের জলে,
আমিও এখন কাঁদি।
বন্ধু তোমার জন্ম গাজায়,
আমার সুদূর ঢাকায়,
তোমায় ঘেরা দেয়াল ভেঙে,
খবর আসেনা বাসায়।
জানিনা তোমার নির্ঘুম রাত,
নাকি আমার রাতটা বড়,
জানিনা তুমি খিদে পেটে,
একলা কতটা লড়।
জানি এখন তোমায় ঘিরে,
শত্রুরা নাচে গাজায়,
এখন ওদের উন্মাদনা কি,
নাৎসীদেরও হারায়?
বিশ্ব তোমায় দেখছে চেয়ে,
আমি চেয়ে দেখি বিশ্বকে,
আমি চেয়ে দেখি তোমায় নিয়ে,
মেতেছে বিশ্ব রাজনীতিতে।
তাই জানি আজ তোমার বুকে,
নতুন করে লড়াই বাজছে,
দাও আজ কিছু স্বপ্ন তোমার,
আমারও লাল নিশান উড়ছে।
বন্ধু বল আজ রাত্রে,
কোন দিকে তুমি দৌড়ে যাবে?
বন্ধু বল কোন বাড়িটায়,
আজকে তুমি আগুন দেবে?
বন্ধু বল কোন মোড়টায়,
ফাঁদ পাতবে শত্রু বধে,
শুনতে কি পাও আমার কথা?
আমিও আছি তোমার সঙ্গে!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন