স্মৃতির খাতায় জ্বরের ফোঁটা দিয়ে লেখা
১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা গাড়ি ছুটে চলেছে একটা রাস্তার ওপর দিয়ে। রাস্তাটা রয়েছে একটা...একটা...একটা... হ্যাঁ, একটা বিমের উপর! রাস্তার নাটাইটা আমার হাতে ধরা! আমি টানছি বলেই আপেক্ষিক গতি গাড়িটাকে বোঝাচ্ছে, সে সামনে ছুটছে! আরে! রাস্তাটা তো দেখি আসলে একটা বিছানার চাদর! এটা এল কোথা থেকে? যাই হোক! আপ্রাণ চাইছি গাড়িটা সবচে কুসুমিত পথে চলুক! পারতেই হবে! কিন্তু শেষ পর্যন্ত জোড়াতালির কাপড়ের ভাঁজে তাকে আটকে যেতেই হয়! গাড়িটা উল্টে গেল যে! আচ্ছা, আবার প্রথম থেকে শুরু করা যাক! এভাবেই চলল অনেক বার। প্রতিবারই ব্যর্থ! আমার ব্যর্থতা একেবারে আমারই প্রতিচ্ছবি!
গাড়ির যাত্রীদের কথা ভেবেই বোধহয় তুমি আমাকে থামতে বললে। আরে ওটাতো একটা খেলনা গাড়ি! কিন্তু তুমি আবার আমাকে থামতে বললে। বললে তোমার চোখের দিকে তাকাতে। বাপরে! এত বড় চোখ পেলে কোথা থেকে? এত সুন্দর? আমার হঠাৎ তোমার চোখে ঝাঁপ দিতে ইচ্ছে করল। দিয়ে ফেললাম! কিন্তু একি! এত অতলে চলেছি দেখা যায়! পৃথিবীর কেন্দ্রমুখী এক কূপের ভেতর অসীম পতন! পতন! পতন! পতন!..................ওহ! আমার গতি বাড়ছে! বাড়ছে! বাড়ছে!........................আমার হৃদযন্ত্র এই গতির সাথে পাল্লা দিয়ে আর পারছে না, হেরে যাচ্ছে! মাথায় রক্ত প্রবাহ কমে আসছে! আসছে! আসছে!................তুমি কোথায় যাচ্ছো? পরে আবার আসবে? আচ্ছা যাও! ........................কিন্তু আস্তে আস্তে আমার চোখে এটা কি ঘুম নেমে আসছে, না কি অন্ধকার?.....................
যাক! অন্ধকার কেটেছে। সারা গা ঘামে ভিজে গেছে। এবার বিছানা ছেড়ে গা মোছা উচিৎ। নইলে ঘাম বসে গেলে আবার জ্বর আসতে পারে! একটা প্যারাসিটামলও খাওয়া দরকার। নইলে আবার ঐ পতন! মাথা খারাপ?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন