somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্নেল এম এ তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি তলব করেছে হাইকোর্ট

২৩ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাশাপাশি তাহেরের গোপন বিচারের জন্য জারি করা সমারিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও তাহেরের ফাঁসি কার্যকর করাকে কেনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক, ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ একটি রিট আবেদনে এ আদেশ দেয়।

কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ সোমবার সকালে একই বেঞ্চে আবেদনটি দায়ের করেন।

আদেশের পর আবেদনকারীদের আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্নেল তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।

শাহদীন মালিক আরো বলেন, "সংবিধানে গোপন বিচারের কোনো বিধান নেই। রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না এমন বিধানও নেই। কিন্তু ১৯৭৬ সালে ওই সামরিক আইন আদেশের জন্য এই বিচারের বিরুদ্ধে আপিল করা যায়নি। বিচারের কোনো কাগজপত্র কেউ পায়নি। এটি ছিলো মধ্যযুগীয় বিচার।"

তিনি বলেন, আদালত এসব বিবেচনায় কর্নেল তাহেরসহ ১৭ জনের ওই বিচার সংক্রান্ত নথি তলব করেছে। পাশাপাশি গোপন বিচারের জন্য জারি করা সামরিক আইন আদেশ ও এই বিচার এবং সাজা কার্যকর করাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চেয়েছে।

আবেদনে বলা হয়েছে, ১৯৭৫ সালের ২০ অগাস্ট সামরিক আইন জারির মাধ্যমে সমগ্র বাংলাদেশকে এর আওতায় আনা হয়। এরপর ১৯৭৬ সালে আরেকটি সামরিক আইন আদেশ জারি করে তাহেরের গোপন বিচারের জন্য সামরিক আইন আদালত গঠন করা হয়।

এর আগে ১৯৭৫ সালের ২৪ নভেম্বর তাহেরকে গ্রেপ্তার করা হয়।

আবেদনে আরো বলা হয়, "ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাহেরসহ অন্যদের গোপন বিচার হয়। ওই বিচারের নথি কেউ পায়নি। এমনকি গ্রেপ্তারের পর বিচার পর্যন্ত কর্নেল তাহেরের সঙ্গে তার স্ত্রীর আর দেখা হয়নি। অনেক চেষ্টা করেও তিনি বিচার সংক্রান্ত কোনো কাগজ পাননি।"

আবেদনে আরো বলা হয়, রিট আবেদনকারী আনোয়ার হোসেনকেও বিচারে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফ্লাইট সার্জেন্ট আবু ইফসুফ খানের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরো ১৪ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।

শাহদীন মালিক জানান, আনোয়ার হোসেন ও আবু ইফসুফ খান ১৯৮০ সালে মুক্তি পান।

শুনানিতে শাহদীন মালিক বলেন, আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করেছে। এ সংশোধনীতে বৈধতা দেওয়া অনেক সামরিক আইন আদেশকে অবৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। তবে আদালত অনেক বিষয় মার্জনাও করেছে।

শাহদীন মালিক আরো বলেন, আপিল বিভাগ যেসব বিষয় মার্জনা করেননি সেসব বিষয়ে হাইকোর্ট তার এখতিয়ার প্রয়োগ করতে পারবে। বিডিনিউজ
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×