ছাত্রী উত্ত্যক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চার ছাত্রকে বহিষ্কার
২২ শে মে, ২০১১ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় চারজন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ছাত্ররা হলেন আ ফ ম কামাল উদ্দিন হলের নুরন্নবী নবীন ও মিরাজুল ইসলাম। তাঁদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মওলানা ভাসানী হলের জাহাঙ্গীর আলম অর্ণব ও ফেরদৌস আহমেদকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক বছরের স্থগিত বহিষ্কার, স্থায়ী বহিষ্কার হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সচিব রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য বেশ কিছুদিন দেশের বাইরে থাকায় এবং কিছু প্রশাসনিক কাজ বাকি থাকায় সেগুলো সম্পন্ন করে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার প্রথম আলোয় ‘৫ মাসে ২০ ছাত্রী উত্ত্যক্ত, প্রতিবাদ করলে মারধর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আজ তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন