somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অঙ্কুরের মায়া...

২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড ঝক্কি-ঝামেলার একটা নাইট ডিউটির পর মন কেবলই ঘুম পাচ্ছিল। কিন্তু কোন একটা অদ্ভুত কারণে নিদ্রাদেবীর অনুগ্রহ হচ্ছিলনা। বিরক্ত হয়ে উঠেই পড়লাম। অনেকদিন পর বারান্দায় এসে দাঁড়ালাম। দেখি বারান্দার কোণে আমার প্রিয় শেষ বিকেলের এক ফালি রোদ, মন ভাল করে দেয়ার মত। ঠিক তখনই মনে এসে উঁকি দিল সেই দৃশ্য! খুলিবিহীন বাচ্চার (Anencephaly) মুখ যেটা কাল রাতে ডেলিভারী হয়েছিল। মনটা আবার খারাপ হয়ে গেল।
গাইনী ওয়ার্ড প্রায় শেষ হবার পথে। শহরের অদূরে হাসপাতাল হলেও এই অঞ্চলের মানুষের মন-মানসিকতা খুব উন্নত না। অধিকাংশ গর্ভবতী মহিলা বাড়িতে টানা-হেঁচড়ার পর শেষ মূহুর্তে এসে হাসপাতালে ভর্তি হয়। তার চেয়েও অদ্ভুত ব্যাপারটা হল এরা শুধুমাত্র Ultrasonography করায়। আর কোন পরীক্ষা করানোর প্রয়োজনবোধ মনে হয় তারা করেনা। কারণ এই একটি পরীক্ষার মাধ্যমে সন্তান ছেলে না মেয়ে হবে তা জানা যায়। আর তার উপর ভিত্তি করেই হয়তো তাদের সন্তান জন্মদানের বাজেটও নির্ধারণ হয়ে যায়। ছেলে বংশের প্রদীপ, তাকেতো হাসপাতালে ডেলিভারী করাতেই হবে, যত টাকা লাগুক! ভীষণ কষ্ট হয় যখন দেখি মেয়েসন্তান হয়েছে দেখে অনেক বাবা-মায়ের মুখ অন্ধকার হয়ে যায় আর আত্মীয়-স্বজনদের কথা নাহয় বাদই দিলাম। এ যেন মাছের মায়ের পুত্রশোক! মুসলিম হিসেবে আমরা এতটাই নিকৃষ্ট যে আমরা ভুলে যাই আল্লাহ একটা সুস্থ-স্বাভাবিক বাচ্চা দান করেছেন আর একটা সুস্থ-স্বাভাবিক বাচ্চা অনেক বড় নিয়ামত। আমরা শোকর গুজার করিনা। এতো গেল পুত্র-কন্যা কাহিনী। এ কাহিনীর সূত্রপাত সেই ‘আইয়ামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগ থেকে এবং তা কেয়ামত পর্যন্ত চলবে। কারণ আমরা দিন দিন নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হচ্ছি মানুষ হিসেবে, মুসলিম হিসেবে!
যে নারী কখনও মাতৃত্বের স্বাদ পায়নি সে হয়তো পৃথিবীর সবচে দুর্ভাগা নারী। তারপরও কত নারী শত সাধনার এই সন্তান গর্ভেই নষ্ট করে দেয় বা করে দিতে আসে। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি এরাই বুঝি মায়ের জাত! অঙ্কুরের মায়া বুঝি এত সহজেই ছেড়ে দেয়া যায়! ছোট্ট একটা মাংসপিন্ডের জন্যে আমাদের কতই না খারাপ লাগে আর তারাতো মা!
আমার জন্মের পর আমার এক দুঃসম্পর্কের চাচা, যিনি একজন স্কুল মাস্টার, আমার বাবাকে বলেছিলেন আরেকটা বিয়ে করতে ছেলে সন্তানের জন্যে। সেই চাচার সাথে আজও মন খুলে কথা বলতে বাঁধে আমার। আমার বিবেকবান পিতা আরেকটা বিয়ে করেননি। আমার প্রাণপ্রিয় বাবা-মা আমাকে অঙ্কুরেই নষ্ট করে দেননি। আর তাই বলেই আমি আজ একজন ডাক্তার। আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমি ত্রুটিমুক্ত সম্পূর্ণ একজন মানুষ। আমি মেয়ে, আমি ঘরের লক্ষ্মী, আমি শত সহস্র প্রাণের সেবাদাত্রী। আল্লাহর পর যদি কাউকে ইবাদাতের সুযোগ থাকত তবে আমি আমার বাবা-মাকেই করতাম। অঙ্কুরের মায়া তাদের মধ্যে দেখেছি বলেই আজ বৃক্ষ হয়েও তা টের পাই!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×