somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ক্রান্তিলগ্ন

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগের কথা । কোচিং এর ফিস দেবার জন্য মায়ের কাছে টাকা চাইলাম । মা জানালেন তাঁর হাতে টাকা নেই । এটিএম কার্ড দিয়ে মা বললেন আমি যেন বুথ থেকে টাকা তুলে নিই ।
এটিএম বুথ থেকে টাকা তোলা জটিল কোন কাজ নয় । আমি আগেও টাকা তুলেছি । কিন্তু সেদিন টাকা তুলতে গিয়ে কি ভুল করে ফেলেছিলাম কে জানে ! কার্ডটা মেশিনে আটকে গিয়ে বিকট শব্দে বাজতে শুরু করল । বাইরে থেকে দারোয়ান দৌড়ে এলো । দারোয়ান ধমকের সুরে জিজ্ঞেস করল, এটা কার কার্ড ঢুকিয়েছেন ?
আমি ভয়ে ভয়ে বললাম, আমার মায়ের কার্ড । আমার মা টাকা তুলতে দিয়েছেন ।
দারোয়ান আবার বলল, আপনার সাথে কোন আইডি আছে ?
আমি তাড়াতাড়ি আমার শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বের করে দিলাম । দারোয়ান আইডিটা মনোযোগ দিয়ে চেক করতে লাগলো । এর মাঝে দারোয়ানের মোবাইল ফোনে কল চলে এসেছে ।
দারোয়ান ফোন রিসিভ করে বলল, না স্যার ঠিক আছে স্যার... চেক করে দেখেছি স্যার ...
আমি বেশ লজ্জা পেলাম, আমি কি বড় কোন ভুল করলাম ? উপর থেকে দারোয়ানের কাছে জানতে চাচ্ছে কে টাকা তুলছে ।
অতপর দারোয়ান বলল, “শোনেন, আপনার মাকে বলিয়েন টাকা তুলতে কোন পিচ্চিরে যেন না পাঠায় ।”
আমি থ হয়ে গেলাম, দারোয়ান এটা কি বলল ? আমি পিচ্চি ?
জাহান্নামে যাক দারোয়ান । দারোয়ান ফারোয়ানের কথায় আমার কিছু আসে যায় না ।

এর এক সপ্তাহের পরের ঘটনা । আমার আন্টির সাথে গায়ে হলুদের একটা অনুষ্ঠানে গেলাম । সেখানে দেখা হল আন্টির এক বান্ধবীর সাথে । আন্টির বান্ধবী কথা বলতে বলতে আমাকে বললেন, কিরে মেয়ে, বেশ তো সাজ দিয়ে এসেছ । নাগর একটা ধরিয়ে দেব নাকি । ঐ যে দেখো কত বড় লোকের ছেলে এই অনুষ্ঠানে এসে মেয়ে খুঁজছে । তাদের একটাকে পটিয়ে ফেলতে পারলে বড়লোক জামাই পেয়ে যাবে । পরিচয় করিয়ে দেব নাকি একজনের সাথে ?
আন্টি বলে উঠলেন, আরে এসব কথা থাক । ও এখনো ছোট মেয়ে । ওকে এসব কি বলছিস ?
আন্টির বান্ধবী ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বললেন, “একে তুই ছোট বলছিস ? আজ বিয়ে দিলে এই মেয়ে সাত মাস পরেই বাচ্চা দেবে !”
কি আশ্চর্য ! এক দারোয়ান বলেছিল আমি পিচ্চি । আর আজ এক মহিলা বলছে আমি মা হবার যোগ্য হয়ে গেছি ! কোনটা বিশ্বাস করব ? মজার ব্যপার হল সেদিন দারোয়ানের কাছে নিজেকে পিচ্চি শুনে যেমন খারাপ লেগেছিল, আজ আবার এই মহিলার মুখে আমি মা হবার যোগ্য শুনেও খারাপ লাগছে । আমার মনটা এখন কেমন যেন হয়ে গেছে । নিজেকে ছোট মেয়ে ভাবতে পারছি না, আবার বড় ভাবতেও পারছি না ।

ভেবে চিন্তে বুঝলাম আমি বড় নই, আবার ছোটও নই । আমি এখন একটা অদ্ভুত ক্রিয়েচার হয়ে গেছি ।
আমি বড় না ছোট- এই দ্বিধা আরো বেড়ে যায় বাবা মায়ের বিপরীতমুখি আচরণ দেখলে । আমার বাবা আমাকে এখনো ছোট মেয়ে ভাবেন । অন্যদিকে মা অলটাইম ধমকের উপর রাখেন । মাঝে মাঝে মা মনে করিয়ে দেবার চেষ্টা করেন আমি এখন ছোট নেই ।
এখন আমি একটা ক্রান্তিকাল পার করছি । তবে বুঝতে পারছি এই ক্রান্তিলগ্ন বেশি দীর্ঘ হবে না । আমাকে যারা ছোট মনে করে তারা দিনদিন সংখ্যালঘু হয়ে যাচ্ছে । তাদের অনেকেই এখন আমাকে ‘বড়’ মহিলাদের মত মর্যাদা দিচ্ছে । কিছুদিন পর আমাকে ছোট ভাবার মত কেউ আর অবশিষ্ট থাকবে না । এমনকি আমার বাবাও মেনে নেবেন তাঁর মেয়ে আর ছোট নেই ।
কি আর করা, পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে । আর আমরা সেই বদলে যাওয়াকে মেনে নিতে বাধ্য হচ্ছি ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×