somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদি যেখানে ফ্লপ

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুরুতেই একটা গল্প বলি ।
নববিবাহিত দম্পতি । স্বামী ব্রাজিল ভক্ত, স্ত্রী আর্জেন্টিনা ।
আর্জেন্টিনা বিদায় নেবার পর স্বামী যতভাবে পেরেছে স্ত্রীকে পেইন দিয়েছে ।
ব্রাজিল বিদায় নেবার পর স্বামীজির তো মাথা খারাপ । উঠতে বসতে তিনি শুধু সবাইকে ধমকা ধমকি করছেন ।
স্ত্রী সান্ত্বনা দিয়ে বলল, ‘এতো রাগার কি আছে, বিশ্বকাপ তো কেউ চুরি করে ফেলবে না । চার বছর পর আবার খেলা হবে । তোমার দল তখন হয়ত কাপ নিয়ে ফিরবে ।’
স্বামীজি রেগেমেগে বললেন, ‘আমার দল যে আপাতত এই বিশ্বকাপ থেকে আউট হয়ে গেছে এই জন্য তোমার কাছে মজা লাগছে না ?’
স্ত্রী হেসে বলল, ‘হ্যাঁ, তা তো লাগছেই । কারণ বাকি খেলাগুলো তুমি আর আমি একদম নিরপেক্ষ হয়ে উপভোগ করতে পারবো ।’

এবার আসল কথায় ফিরে আসি ।
আপনারা তো জানেন না, হৃদিকে হারিয়ে দেয়া সহজ নয় । সাহিত্য, সংস্কৃতি, দর্শন, রাজনীতি সব বিষয়ে এক্সপার্ট না হলেও এসবের আলোচনায় হৃদি ভালোই ফোঁড়ন কাটতে পারে । ;)
কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয়ে আমি পুরা ফ্লপ ।
সেই বিষয়ের নাম খেলাধুলা ! :(
খেলার ব্যপারে আমি বরাবরই জিরো । নিজে তো কোন খেলা খেলতে পারি না, এমনকি খেলা নিয়ে কেউ কিছু জানতে চাইলে উত্তরও দিতে পারি না ।
অবশ্য খেলাধুলা একদম জানিনা বললে ভুল হবে । আমি লুডু আর দাবা খেলা জানি। এই খেলাগুলো খেলতে হলে জার্সি পরে মাঠে নেমে দৌড়াতে হয় না। কাজেই মেইন স্ট্রিম খেলা হিসেবে এগুলো কখনো আলোচিত হয় না।

এই যে বিশ্বকাপ ফুটবল খেলা যাচ্ছে, আমি এই খেলার অনেক কিছুই জানি না। বন্ধুরা সব দলের প্রায় অনেক খেলোয়াড় চিনে। আর আমি চিনি মাত্র তিনজনকে- রোনালদো, মেসি, নেইমার। রোনালদোকে খেলার কারনে চিনি না, ক্লিয়ার শ্যাম্পুর এ্যড-এ রোনালদোকে দেখে ক্রাশ খেয়ে চিনেছিলাম। বাকি দুজনের নাম অন্যদের মুখে শুনে শুনে মুখস্ত হয়ে গেছে তাই তাদের চিনি।
আমার বন্ধুরা যদি আড্ডার মাঝে খেলা নিয়ে কথা শুরু করে আমি চুপসে যাই। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আমার আর কিছুই করার থাকে না। এভাবে তাকিয়ে থাকতে থাকতে ঘুম চলে আসে। মনে মনে আমি প্রার্থনা করে চলি- হে খোদা! খেলার কথা শেষ হোক। আলোচনায় অন্য কোন প্রসঙ্গ আসুক। খেলাধুলা নিপাত যাক।
মাঝে মাঝে আমি নিজেই সুযোগ বুঝে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে আসি।

টিভিতে খেলা চলছে দেখলেও অটোম্যাটিক আমার চোখে ঘুম চলে আসে ।
পত্রিকা হাতে নিয়ে কখনো ভুলেও খেলার পাতা উল্টিয়ে দেখি না। খেলার খবর দেখলেও ঘুম আসে।

তবে এভাবে আর চলা যাবে না। খেলাধুলা বর্তমান সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। আমাকেও খেলাধুলার ব্যপারে অন্তত সাধারণ ব্যপারগুলো জেনে রাখতে হবে। এটলিস্ট ক্রিকেট ফুটবল বিষয়ে কিছু তো জানা উচিৎ ।
ব্লগে খেলার বিষয়ে মোটামুটি সবাই ভালো রিভিউ দিয়ে থাকেন । আমি আজ সম্মানিত ব্লগারদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করছি, আমাকে খেলার বিষয়ে জানতে একটু সহায়তা করুন । যেহেতু এখন ফুটবল খেলা চলছে তাই ফুটবল আমার ফার্স্ট প্রায়োরিটি ।
মন্তব্যে ফুটবল নিয়ে আলোচনা করতে হবে না । কেউ কি আমাকে ফুটবল খেলার উপর লেখা ভালো একটা বই এর সন্ধান দিতে পারবেন ?
ক্রিকেট খেলা কিছুটা তো বুঝি, তবুও ক্রিকেটের উপর বই থাকলে সেটাও প্রয়োজন ।
প্লিজ কেউ আমাকে লজ্জা দিবেন না । আগেই বলেছি খেলার ব্যপারে আমি জিরো । আমাকে খেলা সম্পর্কে জানতে হলে একদম ABCD দিয়ে শুরু করতে হবে । তাই বই এর নাম চাচ্ছিলাম । যদি কোন বই এর নাম জানা না থাকে তাহলে ইন্টারনেটের লিংকও দিতে পারেন ।

অফটপিকে একটা প্রার্থনা করে শেষ করছি ।
ব্রাজিল আর্জেন্টিনার বিদায়ের দুঃখ ভুলে ভেদাভেদ বাদ দিয়ে সবাই যেন বন্ধুর মত ফুটবল উপভোগ করে । খেলা যেন সবার সম্প্রীতির বাঁধন হয়, যেন খেলার কারণে আমাদের মাঝে তিক্ততা না আসে ।

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×