আমাদের দেশের যে রেকর্ডসগুলো গিনেস বুক অব রেকর্ডসে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে সেগুলোর তথ্য আপনাদের জানাবো আজ। এতে আপনার হয়ত কয়েক বিন্দু গৌরব মনের মাঝে জাগবে। এটাই তো অনেক। আপনি, আমি তো বাংলাদেশী । বাংলাদেশের কীর্তি বিশ্বের বুকে স্থান করে নেয় এটা নিশ্চই গৌরবের কথাই। আসুন জেনে নেই বাংলাদেশের এই কীর্তিময় তথ্যগুলো। আর আমরাও মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করি যে, সামনের দিনগুলোতে আমরাও দেশের জন্য কিছু করব যা বিশ্বময় খ্যাতি পাবে। এতে আপনি, আমি, আপনার পরিবার এবং পুরো বাংলাদেশ গর্বে বুক ভাসাবে।
১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় 'ব' দ্বীপ
২) সবচেয়ে বড় শিলা পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।
৩) সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানববন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত।
৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী, উনার নাতি নাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫ বছর বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার নাম সুপার গ্রান্ডফাদার হিসেবে উল্লেখ করা আছে।
৫) জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!
৬) সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি। ১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দুই পরিবারের দ্বন্দ্ব মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়!
৭) প্যারেড গ্রাউন্ডস এ তৈরি হলো মানব পতাকা তৈরির বিশ্ব রেকর্ড, অংশ নিল ২৭ হাজার ১১৭জন। বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেজ বুকে নাম লেখালো বাংলাদেশ।
((কালেক্টেড))
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




