গ্রামিনফোনের ফ্রী ফেসবুক, হোয়াটস আপ! একটা কম্পানী যে নিজেদের ব্যাবসার আখের গোছাতে গিয়ে শেষ করে দিচ্ছে একটা জাতিকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে।
যে ছেলেটা রাত জেগে পড়তো সেও একটূ পর পর ফোন টা হাতে নিয়ে উকি দেবে ফেসবুক, হোয়াটস আপে। মাত্রার বাহিরে যাওয়া কোন কিছুতেই ঠিকনা, কিন্তু আমরা সেটাই করছি, সেই প্রলোভনই দেখানো হচ্ছে, এই সব ফ্রী এর অফার এর মাধ্যমে গ্রামিনফোন সেই কাজটা করে যাচ্ছে।
ফলাফল ? গ্রামিনফোনের ব্যাবহারকারী বাড়বে, অন্যদিকে ফেসবুকের, হোয়াটস আপের ব্যাবহারকারী বাড়বে । ধরা খাবে আমাদের স্টুডেন্ট রা। জিপি চাইলেই দেশী ওয়েবসাইট গুলো প্রমোট করতে পারতো, তা কিন্তু করেনা। পুরোটাই ব্যাবসা। একটা দেশের যুবসমাজ কে শেষ করে দেয়ার মত ভয়াবহ একটা ব্যাবসা।
এবার আবার তাই হচ্ছে, ব্যাবসা করবে গ্রামীনফোন। ভিজিটর সারাদিন পড়ে থাকবে ফেসবুকে, হোয়াটস আপে। চাপ পড়বে তাদের পড়ালেখায়, ইভেন অনলাইনে শিক্ষার হার যাবে কমে। দেশী ওয়েবসাইট গুলো মার খাবে। কারন একটাই, ভিজিটর সারাদিন ফেসবুকে, হোয়াটস আপে। আর ফেসবুকে শেয়ার করা লিঙ্কগুলোতে ক্লিক করলেও ওদের ই ব্যাবসা। (ম্যাক্সিমাম চটীরুপি অনলাইন নিউজপেপার এর লিঙ্ক) ।
ইন্ডিয়ার একটা পলিসি অনেকেই জানেন না। বর্ডার এলাকায় যারা থাকেন, তারা ভালো বুঝবেন। ইন্ডিয়ার ম্যাক্সিমাম ফেন্সিডিলের কারখানা সীমান্ত এলাকায়, যাতে নির্মিত বেশীরভাগ " ডাইল" আমাদের দেশে রপ্তানী করা হয়। ওরা বানাবে, খাবে না, খাবে আমাদের যুবসমাজ। খাবে মানে খাচ্ছে।
একটা তথ্য দেই। বেশ সহজলভ্য হবায় রংপুরের ২০-২৬ বছর বয়সী শতকরা ৬০-৭০ ভাগ ছেলে মাসে একবার হলেও ফেন্সিডিল সেবন করে। (কমবেশী হতে পারে) চিন্তা করতে পারতেছেন অবস্থা টা ???
ফেসবুক, হোয়াটস আপ এর থেকেও ভয়াবহ একটা নেশা। ফেসবুক নির্মানের পেছনে সুধু ইঞ্জিনিয়ার রাই না, কাজ করেন মনোবিজ্ঞানী রা। যাদের কাজ আপনাকে নিয়ে খেলা, কি হলে আপনি বারবার ফেরত আসবেন এখানে, পড়ে থাকবেন দিনরাত। ঘুম থেকে জেগে বিছানা ছারার আগে একবার ঢুকে দেখবেন কি অবস্থা।
লাইক আরেক টা ভাইরাসের নাম, এক ছেলে ইনবক্সে পারলে আমার পা চেপে ধরে "ভাই একটা লাইক দেন প্লিজ,প্লিজ" । আমি জাস্ট অবাক হয়ে যাই , এটা দিয়ে সে করবে কি ? ! চোখে পরে কোন স্ট্যাটাসে কমেন্ট " মামা লাইক দিয়েছি, কমেন্ট ও করলাম,আমাকেও দিও" ।
মানে কি ! কি লিখলাম, কি পোস্ট করলাম, দেখার দরকার নাই ?? কমেন্ট হলেই হলো ??? এগুলো বদ্ধ উন্মাদ ।
একটা জাতি কে পঙ্গু করে দিচ্ছে একটা কম্পানী। আমরা তাদের বাহবা দিতেছি, আহহহ ফ্রি পেলে আলকাতরা খেতাম, এখন তো সন্দেস পাইতেছি। একটা কম্পানী কোন অফার দিলে অন্য সবগুলো তার অনুসরন করে। কদিন পর হয়তো অন্য অপারেটর রাও এই লাইনে যোগ দেবে।
খা বাংগালী, ফ্রি ফেসবুক, হোয়াটস আপ খা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




