একটা সময় ছিল, যখন পরাজয় ছিল বাংলাদেশের নিত্তসঙ্গী। কোন বড় দল বাংলাদেশের সাথে খেলতে চাইতোনা। যেখানে আমাদের প্রতিবেশি দেশ ভারত আজ পর্যন্তও বাংলাদেশের সাথে তাদের দেশে একটি সিরিজও খেলল না । আমরা তাদের দেশে গেলে নাকি তারা কোন এস্পন্সর পাবে না। অনেক ক্ষতি হবে। তারা এভাবে আমাদের অপমান করে। কোটিপতি প্রতিবেশীর চেয়ে কালো আফ্রিকানরা অনেক ভালো।

বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায় তখন জিম্বাবুয়ে ছিল একটি পূর্ণ শক্তির টেস্ট দল।অস্ট্রেলিয়া, ইংলান্ডের মত দলকে তারা হারাতো । সেই সময় থেকেই জিম্বাবুয়েই নিয়মিত হোম এন্ড এ্যাওয়ে সিরিজ চালিয়ে যেত টাইগারদের সাথে। কিন্তু ২০০৪ এর পর জিম্বাবুয়েরর নিরাপত্তা সংকট এবং
বোর্ডের দূর্নীতির কারণে তাদের মহা তারকারা ক্রিকেটকে গুডবাই জানিয়েছে। আর তখন থেকেই শেষ হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালী অধ্যায়।
তারপরও তারা চালিয়ে যাচ্ছে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনার যুদ্ধ।বাংলাদেশ ক্রিকেটকে এতদুর আসতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই জিম্বাবুয়েই। যার ফলে বাংলাদেশ আজ এই জায়গায়। নিরাপত্তা ইস্যু দেখিয়ে যখন অষ্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করলো। দ, আফ্রিকা নারী ক্রিকেত দল ও যখন আমাদের সিরিজ বাতিল করল, ঠিক তখনি বাংলাদেশের সাথে সিরিজ
খেলতে আসলো জিম্বাবুয়ে। বাংলাদেশের প্রকৃত বন্ধু জিম্বাবুয়েই। তোমরা যেমন আমাদের দূর্দিনে পাশে ছিলে এখনও আছো। আমরাও ১৬ কোটি ক্রিকেট ভক্ত তোমাদের এই দূর্দিনে পাশে আছি।
জিম্বাবুয়ে দলকেও অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের সাথে সব সময় থাকার জন্য। আমরা চাই জিম্বাবুয়ে যেন তাদের হারিয়ে যাওয়া সোনালী অধ্যায় আবার নতুন করে তৈরি করতে পারে।
#Respect_For_Team_Zimbabwe
(সংগ্রহিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


