somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণধর্ষণের শিকার ইয়াজিদি তরুণীর বর্ণনায় আইএসের নির্মমতা

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌনদাসী হিসেবে তুলে নিয়ে যাওয়ার পর ধর্ষণ থেকে শুরু করে সব ধরনের নির্মম নির্যাতন চালানো হয় ২১ বছর বয়সী ইরাকি নারী নাহিদা মুরাদ বেইসি তাহা’র ওপর। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেইসব ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন ইয়াজিদি সম্প্রদায়ের এ নারী।

মধ্যপ্রাচ্যে আইএস উত্থানের পর থেকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে ইয়াজিদি সম্প্রদায়ের অনুসারীদের। নির্মম-নিষ্ঠুর আইএস জঙ্গি এ জনগোষ্ঠির পুরুষ সদস্যদের হত্যা করছে। আর নারীদেরকে ব্যবহার করছে যৌনদাসী হিসেবে।

ইয়াজিদি মেয়েদের বিক্রি করে দেওয়া হচ্ছে মন্তব্য করে দু:স্বপ্নের মতো কাটানো সেই দিনগুলোর বর্ণনায় তাহা বলেন, ‘গত বছর আগস্টের মাঝামাঝি আমাকে ইরাকের গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বাসে মসুলের একটি বাড়িতে নিয়ে যায় আইএস জঙ্গিরা। ওই বাড়িকে আগে থেকেই জঙ্গিরা তাদের ঘাটি হিসেবে ব্যবহার করছিলো। সেখানে দেখি আমার মতো আরও হাজার খানেক নারী ও শিশুদের ধরে নিয়ে আসা হয়েছে।



এর কিছুদিন পর তাকে একজন লোক নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘সে (লোকটি) আমাকে সুন্দর কাপড় এবং মেকআপ করার জন্য জোর করতে থাকে। তারপর আমাকে আইএস জঙ্গিদের এক পার্টিতে নিয়ে যাওয়া হয়। এরপরই শুরু হয় ভয়াবহতা। প্রতি রাতেই আমার সঙ্গে চলতে থাকে যৌননির্যাতন।’

আমি পালাতে চেষ্টা করেছিলাম কিন্তু প্রহরীদের হাতে ধরা পড়ে যাই। ওই রাতের বর্ণনা দিতে গিয়ে তাহা বলেন, ‘রাতে সেই লোকটি আরও কিছু লোককে সঙ্গে নিয়ে আমার রুমে আসে। আমাকে শরীর থেকে কাপড় খুলে ফেলতে বলে। আমি যতোক্ষণ না জ্ঞান হারাই ততোক্ষণ পর্যন্ত আমার ওপর যৌননির্যাতন চলে।’
এমন নিমর্মতার বর্ণনা দিতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে তাহা। এসময় ইসলামী টেস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানান তিনি।

এরই মধ্যে তার কয়েক ভাই আইএসের হাতে নিহত হয়েছেন। জীবন বাঁচাতে দেশান্তরি হয়ে জার্মানিতে বসবাস করছেন অন্যরা।

তাহার মুখে নির্যাতনের ভয়াবহ এ বর্ণনা শুনে নিরাপত্তা পরিষদের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আইএস মধ্যপ্রাচ্যে সংখ্যলঘু ইয়াজিদি সম্প্রদায়ের ওপর গণহত্যা চালাচ্ছে বলে উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে ব্যবস্থা নেওয়ার আহবান জানায়।নিরাপত্তা পরিষদের বুধবার দেওয়া এক স্টেটমেন্টে বলা হয়, ‘আইএস মানবপাচারের মতো অপরাধের সঙ্গে জড়িত। যেটা ইতিপূর্বে থেকে লর্ডস রেজিস্টেন্স আর্মি এবং বোকো হারাম করে আসছে।’ এটাকে যুদ্ধাপরাধের সঙ্গেও তুলনা করা হয়।

সারাবিশ্বে এ ইয়াজিদি সম্প্রদায়ের ৫ লাখের মতো অনুসারী রয়েছে। তারা মূলত উত্তর ইরাকের কুর্দিস্থানে বসবাস করে আসছে।

শুধুমাত্র ২০১৪ সালেই ৫ হাজার ইয়াজিদি নারী-পুরুষ ইসলামী টেস্টের জঙ্গিদের হাতে অপহৃত হয়। দেশান্তরী হতে বাধ্য হন ২ হাজারেরও বেশি মানুষ।
(মিরর অবলম্বনে)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×