somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হয়ে দিকবিদিক ছোটাছুটি না করে সতর্কতা অবলম্বনে নিম্নক্ত কাজগুলো মাথায় রাখুন

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ (রবিবার) ভোর ৫টা ৭ মিনিটে বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়। এসময় প্রায় সকল মানুষ ই ঘুম্মন্ত অবস্থায় ছিলেন |
সারাদেশে ৬.৮ মাত্রার যে তীব্র ভূমিকম্পে গেল তাতে ভূমিকম্পে হুড়োহুড়িতে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে।
কিন্তু এই ভূমিকম্পটি যদি কিছুকাল পরে কোন এক ব্যস্ত সময়ে হতো তাহলে কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া যেত, যারা কিনা ভূমিকম্পে নয় শুধুমাত্র ভূমিকম্পনের আতংকে মারা যেত|
তাই সকলকে সতর্ক করে বলছি-
***ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হবেন না ***
***ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হবেন না ***
***ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হবেন না ***
আপনি সতর্কিত হয়ে হয়ত ভূমিকম্প বন্ধ করতে পারবেন না, কিন্তু. এই সতর্কতা হয়ত বাঁচিয়ে দিতে পারবে আপনার ও আপনার পরিবারের অনেকের জীবন | তাই সকলের নিকট বিনীত অনুরোধ ভুমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হয়ে দিকবিদিক ছোটাছুটি না করে সতর্কতা অবলম্বনে নিম্নক্ত কাজগুলো মাথায় রাখুন-



ভূমিকম্পের সময় প্রয়োজনীয় সতর্কতা:
ভুমিকম্পের সময় মোটেই আতঙ্কিত হবেন না। এই দূর্যোগে রক্ষা পেতে সাধারণভাবে কিছু বিধি অনুসরন করুন।
বিধি ১: নিজেকে এবং পরিবারকে রক্ষা করুন!
ভূমিকম্পের স্থায়িত্ব হয় কয়েক সেকেন্ড হতে সর্বোচ্চ মিনিটখানেক। এই সময়ে ঘরে অবস্থান করলে টেবিল বা ডেস্কের নিচে সপরিবারে অবস্থান নিন। আপনার মাথায় কোনকিছুর আঘাত পাওয়া থেকে রক্ষা পাবেন।
বিধি ২: গ্যাস, তেল বা ইলেক্ট্রিক চুলা দ্রুত বন্ধ করুন!
ভূমিকম্পের সময় আগুন লেগে ক্ষয়-ক্ষতির পরিমান অনেক বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে যত দ্রুত সম্ভব রান্না ঘরের গ্যাস, তেল বা ইলেক্ট্রিক চুলা বন্ধ করুন। মনে রাখবেন যত ছোট ভূমিকম্পই হোক না কেন চুলা বন্ধ করতে হবে।
বিধি ৩: তাড়াহুড়ো করে বাইরে বের হবেন না!
ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বাইরে বের হতে গেলে ভিড়ের মধ্যে চাপা পড়ে বা উপর হতে মাথায় কিছু পড়ে আহত হতে পারেন। এই জন্য তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে আশপাশ পর্যবেক্ষণ করে তারপর বাইরে বের হবার চেষ্টা করুন।
বিধি ৪: দরজা খোলার ব্যবস্থা করুন!
দালানে বসবাসকারীদের প্রধান সমস্যা হয় ভূমিকম্পের সময় দরজা আটকে বন্দী হয়ে যাওয়া। এইজন্য বাইরে যাবার দরজা খোলার ব্যবস্থা করুন।
বিধি ৫: বাইরে বেড় হবার সময় মাথা রক্ষা করুন!
ভূমিকম্পের সময় বহুতল ভবন হতে বাইরে বেড় হবার সময় অনেকেই উপর হতে কোন কিছু পড়ে মাথায় আঘাত পেয়ে থাকেন। এটা এড়াতে বাইরে বের হবার সময় মাথার উপর শক্ত বোর্ড বা ট্রে জাতীয় কিছু ধরে রাখুন। শক্ত কিছু না পাওয়া গেলে, মাথায় অবশ্যই বালিশ দিয়ে তারপর ঘর থেকে বের হবেন। এতে করে উপর থেকে কিছু পড়লেও আপনার মাথায় আঘাত লাগবে না।
বিধি ৬: সিনেমা হল বা ডিপার্টমেণ্টাল স্টোরের মত পাবলিক প্লেসে করনীয়!
সিনেমা হল, অডিটোরিয়াম, ডিপার্টমেণ্টাল স্টোর, রেল স্টেশন বা এয়ারপোর্টের মত পাবলিক প্লেসে থাকলে সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের পরামর্শ অনুসরন করুন।
বিধি ৭: গাড়ি বামদিকে পার্ক করুন!
ভূমিকম্পের সময় আপনি যদি গাড়ি চালানো অবস্থায় থাকেন তাহলে ধীরে ধীরে আপনার গাড়িটি রাস্তার বামপাশে পার্ক করুন। কোন অবস্থাতেই ভূমিকম্প চলাকালিন সময় গাড়ি চালাবেন না।
বিধি ৮: পাহাড়ী রাস্তায় ভূমিধ্বস এবং গড়িয়ে পড়া পাথর খেয়াল করুন!
ভুমিকম্প চলাকালিন সময়ে আপনার গাড়িটি পাহাড়ী এলাকায় থাকলে ভূমিধ্বস এবং গড়িয়ে পড়া পাথরের আঘাত এড়াতে নিরাপদ স্থানে গাড়িটি পার্ক করুন।
বিধি ৯: গুজবে বিভ্রান্ত হবেন না!
ভূমিকম্পের সময় গুজব বা ভুল তথ্যের কারনে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে অনেকে বিপদ ডেকে আনেন। এই জন্য কোনো প্রকার গুজবে বিভ্রান্ত হবেন না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×