somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অচেনা হিমালয়
আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

বাঙালী বসন্তের চিরন্তন রূপ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক. আমাদের ষড়ঋতুর দেশ। ফাল্গুন ও চৈত্র এ দু’মাস বসন্তকাল। প্রতিটি মানুষের হৃদয়ে দৈনন্দিন জীবনে ঘটমান বসন্ত স্মৃতি ও অনুভূতি জাগ্রত হয়ে থাকে। বসন্ত আসে আবেগঘন ও বর্ণিল আনন্দবার্তা নিয়ে আপন মহিমায়। ঋতুর পরিবর্তনে গাছের কচি ডালে নতুন পত্রপল্লব হয়ে ওঠে সুশোভিত। এভাবে বসন্তের তাপদ্রোহে শীতের শ্রীহীনতাকে নিক্ষেপ করে দূরে, অনেক দূরে। সুরভিত সমীরণে গানের পাখি কোকিলের মনকাড়া মধুর কণ্ঠে উচ্চারিত সুমধুর গান। আম্রকাননে কোকিলের কুহু কুহু সমধুর সুরে সব ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তোলে। এ ঋতুতে গানের পাখি ‘বউ কথা কও’ এর সমধুর সুর তোলে। তাছাড়া গানের পাখির মৌ মৌ গানে মুখরিত হয়ে ওঠে প্রকৃতি। পুষ্প কাননে জুই, চামেলী, রজনীগন্ধ্যা, শিমুল, হাসনাহেনা, গোলাপ সহ, কৃষ চূড়ার সবুজ ডালে শোভাবর্ধন করে রক্তের মতো লাল ফুল। ফুটন্ত ফুলের মাঝে রকমারি প্রজাপতি রঙিন ডানা মেলে মধু সংগ্রহ করে। সেসব মনোরম দৃশ্য দেখে মনের ক্যাম্পাসে বারবার দোলা দিয়ে ওঠে।

দুই. বসন্তকাল মানে মহাশান্তি বা প্রশান্তির কাল। এ ঋতু প্রশান্তির মহাডালি নিয়ে হাজির হয়। প্রশান্তি মানে, না আছে শীত আর না আছে গরম। তাই আমরা বাঙালি জাতি ‘বসন্তকাল’ কে জীবনের প্রতীক হিসেবে গ্রহণ করে থাকি। এ সময় পৃথিবী ও প্রকৃতি মায়ার বাঁধনে আবদ্ধ থাকে। প্রতিটি প্রেমিক-প্রেমিকার হৃদয়ে সহানুভূতি বা ভালোবাসার আর্বিভাব ঘটে। মনের জড়তা কেটে সুদৃঢ়ভাবে দাঁড়াতে সক্ষম হয়। মুক্ত হৃদয় নিয়ে ভালোবাসার বাঁধন খোলে। কেননা, বসন্তকালে প্রকৃতির অনুভূতিটা হৃদয়ের গভীরে প্রবেশ করে থাকে।
বসন্তকালে কবি সাহিত্যিকরা বসন্তের রঙকে হলুদ রং হিসেবে আখ্যায়িত করেছেন। সে জন্য সবাই বলে ‘বসন্তের রং হলুদ’। বসন্তকালে ‘বসন্ত মেলা’ বসন্ত বরণসহ সব অনুষ্ঠানে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে। হলুদ শাড়ি পরে তারা বসন্তকে সম্মান ও মর্যাদা দিয়ে থাকে।
তাই স্রষ্টার সুনিপুন কলা কৌশলে তৈরি, প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরা বসন্তকে ঋতুরাজ বলে থাকি। বসন্তকাল মানে হৃদয় পাগল করা কাল। এ সময়ে প্রতিটি মানুষের জীবন, যৌবন এবং প্রেমসহ বিচ্ছিন্ন উচ্চারণে সব হৃদয় মুক্ত থাকে। বসন্তকালে গ্রামের বাড়িতে যেতাম। শহর থেকে দূরে, অনেক দূরে। সেখানে সবুজ শ্যামল গাছের পাতায়, আর কচি কচি লতা পাতায় বসন্তের চিরন্তন রূপ দেখে বিমুগ্ধ হতাম। কি অপূর্ব সুন্দর সেসব দৃশ্য যা দেখে হৃদয় মন ভরে যায়।

তিন. ফাল্গুন মাস। ফুলের মাস। ফুল ফোটার মাস। কবি বলেছেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক এখন যে বসন্ত’...।
সময়টা যে ফুলের সৌরভে সুরভিত। দেশব্যাপী ফুলের সুরভিত শীতল সমীরণে ঢেউ তুলে। প্রবাহ মান নদীর স্রোতের মতো বসন্তের উল্লাস সবার জীবনে প্রবাহিত হয়ে থাকে । ফাল্গুন মাস এলে-যুগ যুগান্তরে হরেক রকম পাখি, গোধূলিময় পৃথিবী ক্রমে শীতল ছায়া,অজস্র রোদের অচিন্তনীয় বিস্তারে প্রাণ ভরে ওঠে। তাই বসন্তের অপরূপ সৌন্দর্যে, সুরভিত ঘ্রানে ভরে উঠুক সবার হৃদয় প্রাণ। এই কামনা করি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×