আজকে টাইগারদের সাথে পাকিস্তানের ম্যাচ। আবার আজকে আমাদের জাতীয় পতাকা দিবস।
.
আসেন আজকে ক্রিকেট নিয়ে আরেকটা পাগলামি করি সবাই মিলে।
.
মিরপুরের গ্যালারিতে দর্শক হয় ত্রিশ হাজারের বেশী। প্রত্যেকে যদি একটা করে জাতীয় পতাকা নিয়ে যায়। তাহলে গ্যালারিটা কেমন দেখাবে? পুরাই লাল সবুজ। পাইক্যারা এইটা দেইখা বলা যায়না ভয়েই খেলা টেলা ভুইলা যাইতে পারে
আর মাশরাফিরা যখন দেখবে গ্যালারিতে আজ ত্রিশ হাজার দর্শক না ত্রিশ হাজার পতাকা মিলে এক বাংলাদেশ ওরাও হয়ত গর্ব করে বিপক্ষ টিমের প্লেয়ারদের বলবে
" দেখ আমরা গর্বিত এমন ফ্যান পেয়ে। "
.
এখন কথা হল কারা কারা কালকে ম্যাচ দেখতে যাবে আমরা জানিনা। এই সহজ কাজটা করতে অনেকেই চায় কিন্তু তাদের একটু মোটিভেশন দরকার্। এ কারণেই অনলাইনে এই ব্যাপারে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি সবাই মিলে। এখন থেকে সবাই পোস্ট দিয়ে ,কভার দিয়ে অনলাইনে ছড়িয়ে দেব আজ যারা ম্যাচ দেখতে যাবে সবাই যেন একটা করে লাল সবুজ পতাকা নিয়ে যায়। অনলাইনে ব্যাপারটা ভাইরাল করে দেব
.
তাহলে শুরু করি কাজটা
ম্যাচ শুরু ৭.৩০ এ
এখন থেকে সবাই যার যার আইডি ওয়ালে পোস্ট করে জানাই
আজ যারা ম্যাচ দেখতে মিরপুর যাবে তারা যেন একটা করে লাল সবুজ পতাকা নিয়ে যায়
ত্রিশ হাজার দর্শক
ত্রিশ লক্ষ শহীদ মিলে জন্ম দেয়া পতাকা
ত্রিশ হাজার পতাকা
আসেন সবাই মিলে টাইগারদের একটা লাল সবুজ গ্যালারি উপহার দেই
পৃথিবী দেখুক আমরা কতটা তারছিড়া
লেখা: ওয়ারিশ আজাদ নাফি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


