এতোদিন আমরা অনেকেই না জেনে এসব লেগুনের মাছ কিনেছি এবং খেয়েছি। সরকারের আগেই উচিত ছিলো এদিকে লক্ষ্য দেয়া। সাধারন নাগরিক আজ মাছ কেনার আগে দু বার চিন্তা করবে। এখানকার মাছ খেয়ে অনেকেই জন্ডিস, ডায়রিয়া ও পেটের পীড়াসহ নানা ভুগছেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।মাছে ভাতে বাঙ্গালীরা কি আর সাধে ডালে ভাতে বাঙ্গালীতে পরিনত হচ্ছে? আমার নিজেরই তো এখন আর মাছ খেতে ইচ্ছা করে না। না জানি কোথা থেকে মাছ এসেছে এই ভয়ে। এর ফলে যে সকল ক্ষতি হবেঃ
১. আসল মাছ ব্যবসায়ীরা ব্যবসা হারিয়ে ফেলবেন, কারন কেউ মাছ না কিনলে কেমনে তারা বেঁচে থাকবেন!
২. সাধারন মানুষের ভিতর মাছ ভীতি দেখা দিবে।
৩. মাছ না খাওয়ার কারনে তাদের নানাবিদ অপুষ্টি হবে
৪. বিষাক্ত মাছ খাওয়ার ফলে নানাবিদ রোগ হবে
৫. বিদেশে বাংলাদেশের বাজে রেপুটেশনটা বাড়বে।
৬. বিশাল জনগোষ্ঠী কাজ হারাবে ফলে বেকারত্ব বাড়বে।
আমাদের জলদি কিছু করা উচিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



