somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল জাদু (প্রথম পর্ব)

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইলে তখন কি গান বাজছিলো সেটা মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে? গান মাথায় ঢুকলে তো মনে পড়বে।
হেডফোনের একপ্রান্ত ছিল আমার কানে, এবং আরেক প্রান্ত ছিল অর্ধ-উন্মাদিনী মেয়েটার কানে। সূক্ষ্ম তার বেয়ে যেটুক ইলেক্ট্রিসিটি শব্দতরঙ্গ হয়ে কান পর্যন্ত পৌঁছায়, সেটা আমার মাথা পর্যন্ত পৌঁছতে গিয়েই অন্যরকম তরঙ্গ তৈরি করে ফেললো।
হতচ্ছাড়া সাউন্ড ওয়েভ, তোর তো মধ্যকর্ণ, অন্তকর্ণ পার হয়ে হাইপোথ্যালামাস পর্যন্ত গেলেই হতো, রুট বদল করে হার্ট দিয়ে ঘুরে যাওয়ার দরকারটা কি ছিল?

আমরা তখন ফার্স্ট ইয়ারে।
বাসে করে কুমিল্লা থেকে ঢাকায় ফিরছি তখন। সন্ধ্যা পার হয়ে গেছে বেশ খানিকক্ষণ হলো। মেঘ-মশাইগণ ত্যাগের মহান ব্রত নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মলীলা। সারাদিন পিকনিক করে, বাসে নাচ-গান করে শরীরের চার্জ শেষ ততক্ষণে। তাই মোবাইলের চার্জ দিয়েই বাকি রাস্তা পার করার প্ল্যানে ছিলাম।
খুব সম্ভবত ঘটনার শুরু ওখানেই।

আমার বামপাশে ছিল অর্ধেক খোলা জানালা, আর ডানদিকে গল্পের নায়িকা। গায়ে বৃষ্টির ঝাপটা এসে লাগছে। ভীষণ চঞ্চল আর বাচাল মেয়েটা তখন ক্লান্ত, চুপ হয়ে সিটে হেলান দিয়ে গান শুনছে... অসতর্ক ক্ষুদ্র বৃষ্টির ফোঁটাগুলো দুরন্ত এক মনোবিক্রিয়ার প্রভাবক হিসেবে নিপুণভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
কিন্তু বৈজ্ঞানিক ভাবেই ব্রেইনের ডান-অংশ বা রাইট হেমিস্ফিয়ার তো আর যুক্তির চোখরাঙানিকে পাত্তা দেয় না। তাই আসন্ন হৃদয়ঘটিত জলোছ্বাসের ভয় না করে বাকিটা সময় ডানদিকের মেয়েটার দিকেই তাকিয়ে ছিলাম আমি।

কিউপিডের অব্যর্থ নিশানায় বিদ্ধ হলেও, এরপরের সময়টুকু মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ সময়।
কারণ ততদিনে আমি আটলান্টিকের বুকে। মাঝ সমুদ্রে মানুষ কালপুরুষ কিংবা সপ্তর্ষিমণ্ডল ধরে পথ চলে। আর আমি সাতপাঁচ না ভেবে একটা কুয়াশাতেই ঘুরপাক খাচ্ছি তখন।
একটা অদ্ভুত সুন্দর অনুভূতি।

কুয়াশার কুহেলিকায় শর্ট সার্কিটের এই দুর্ঘটনা যে সময়ের, ঐ সময়ের প্রকৃতিও আমার প্রতি সুপ্রসন্নই ছিল বলা যায়। তাই আমাকে আগস্ট মাসে বোনাস আরেকটা পূর্ণিমা উপহার দেয়া হলো। একই মাসে পূর্ণিমা দুইবার হলে দ্বিতীয় পূর্ণিমাকে বলে ব্লু-মুন। আমার এখনও মনে পড়ে, নীলচন্দ্রের ঐ পূর্ণিমা রাতটা কি ভীষণ অস্থিরতায় কাটে আমার। মাতাল চাঁদের ফাঁদে পড়েই এমনটি হয়েছে, তাই ভেবেছিলাম ঐ রাতে।
যতদূর জানি, ইংল্যান্ডে একসময় খুনীদের শাস্তি দেয়ার সময় পূর্ণিমা বিবেচনায় আসতো। পূর্ণচন্দ্রের রাতের খুনীদেরকে কম শাস্তি দেয়া হত। আর শুধু কি তাই, পূর্ণিমা রাতে মানুষ যদি ভাল্লুক পর্যন্ত হয়ে যেতে পারে, আমি তো ঐটুকু বেসামাল হতেই পারি!!

চাঁদ ছোট হতে থাকলো পরের দিন থেকেই।
কৃষ্ণপক্ষ একটু একটু করে গ্রাস করতে থাকলো মুটিয়ে যাওয়া চাঁদটাকে। কিন্তু আমার অস্থিরতা বাড়তেই থাকলো চক্রবৃদ্ধি আকারে। ওদিকে চন্দ্রদেবী শুক্লপক্ষে এসে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার সময় আমার দিকে রীতিমত টিটকারি দিয়ে কটাক্ষ করলো।
কী, খুব তো আমার উপর দোষ চাপালে, বৎস। এখন সামলাও নিজেকে।

আর এভাবেই বৃষ্টি দিয়ে শুরু হওয়া আমার অঘটনের ষোলকলা পূর্ণ হলো।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কার (একটি কপি পেস্ট প্রযোজনা)- পর্ব-০১

লিখেছেন নিমো, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৩

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

×