খোলা চিঠি......
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় চড়ুই পাখি,
কেমন আছিসরে?
নিশ্চয়ই খুব ভালো আছিস এখন আর আমার বকবক শুনতে হয়না বলে। কিন্তু আমি না একদম ভালো নেই। কি করে ভালো থাকবো বল? কত্তোদিন তোর সাথে কথা হয় না। আমার কথার ঝুলিতে রাজ্যের কথা জমে আছে। কিন্তু তোর তো দু’দন্ড সময়ও নেই সেসব শোনার। কেন এমন করিস বল তো? তুই জানিস না তোকে কিছু না বললে আমি শান্তি পাই না। তাহলে কেন শুধু শুধু এতো অশান্তিতে রাখিস। সময় করে শুনে নিলেই তো হয়।
এরপর যখন আসবি...অনেক সময় হাতে নিয়ে আসবি। আমি তখন আমার কথার ঝুলি নিয়ে বসবো আর তুই মন্ত্রমুগ্ধের মতো শুনবি। কি শুনবি না? আমি জানি তো তুই শুনবি। আমার সব কথার একমাত্র শ্রোতা তো তুই-ই। তুই না শুনলে আর কে শুনবে বল?
আচ্ছা তোর চড়ুই পাখি নামটা পছন্দ হয়েছে তো? অবশ্য পছন্দ না হলেও কিছু করার নেই। ঐ নামটাই তোর জন্য যথার্থ। কেন জানিস? রোজ সকালে যখন আমার জানালার কার্নিশে বসে এক জোড়া চড়ুই পাখির কিচির-মিচির ডাকে আমার ঘুম ভেঙ্গে যায় তখন সব কিছুর আগে আমার তোর কথাই মনে পড়ে। মনে হয় ঐ চড়ুই পাখি দুটির একটা আমি আরেকটা তুই, আর রোজ সকালে জানালার কার্নিশে বসে আমি তোর সাথে কিচিরমিচির করে গল্প করি।
হাহাহাহা...পাগল মনে হচ্ছে আমাকে? সব তো তোরই দোষ। তোকে না দেখতে না দেখতেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। আর বেশি দেরি করলে কিন্তু আরো পাগল হয়ে যাবো। তখন কিন্তু ঠেলা তোকেই সামলাতে হবে বলে দিলাম। তাই যা বলছি, ভালোয় ভালোয় তাড়াতাড়ি চলে আয়। তোর চড়ুই পাখিটা তোকে ভীষন মিস করছেরে।
ইতি,
তোর চড়ুই পাখি।
একটি উদ্ভট চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন