somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সাইকোলজি। অর্জুন

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(অফটপিকঃ কারো মানসিক প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন। সমাধানের চেষ্টা করবো।)

হুমায়ুন আহমদের বৃহন্নলার প্রথম লাইন, "অতিপ্রাকৃত গল্পে গল্পের চেয়ে ভুমিকা বড় হয়"

এই লেখাটা তেমনই। এই লেখার ভুমিকা বড়। কিন্তু আশ্বর্য্যজনক ভাবেই ভুমিকাটাই মূখ্য!

১৬জিবি ডাইরির পাতায় অনেকদিন লিখে আজ শেষ হয়েছে জীবনের কিছু সাইকোলজিক্যাল টার্ম! তার কিয়দংশ আজ ব্যাখ্যা করবো। হ্যা, নিজের জন্য।

তবে বিষয়টি উন্মুক্ত রাখবো। যাতে দশ-বার দিন পর পর অচেনা কারো আগ্রহ নিমিষেই মুছে যায়। ইঞ্চিকয়েক জিজ্ঞাসু মুখের ফাঁক যাতে দমে যায় চিরতরে।

নিজের জন্য কেন বলেছি তাও ব্যাখ্যা করা যায়। সক্রেটিসের একটা কথা অনেক আগে থেকেই শুনে আসছি, "Know Thyself! " হাদিসে আজন্ম-মৃত্যু বিদ্যার্জনের উল্লেখ আছে।

নিজেকে নিয়ে করছি পাঠ।
করছি শেষ শত বিব্রাট!

বিব্রান্তি বিলীনে মানুষ অগ্রদূত। তার সুস্পষ্ট ব্যাখ্যা, সে বিব্রান্তির স্রষ্টা। জয় পরাজয়ে বৃত্তবন্দি এই মখলুকাত নিজেদের গ্লানিতেও সুখ পান কখনো কখনো। তাই কখনো পশু, নিজেই পীর।

মূল প্রসঙ্গে আসি,

আমি বিভক্তির দলে। বুঝিয়ে বলি, নিজেকে শত খন্ডে আমি বিভক্ত করেছি। যাতে অংশ বিশেষ থেকে ছট করে ধরে ফেলি আমার আগ্রহ, নিগ্রহ, ভালবাসা, ঘৃণা কোথায় কোথায়। কম্পিউটারের ফোল্ডারের মত সাজিয়েঁ রেখেছি সব।

ব্যাখ্যা দিই..

দরুন, আপনি আমাকে চিনেন বাস্তবে। আপনার সাথে দু'দন্ড কথা হয়েছে। আপনার অবচেতন মন একটা অবস্তব বিম্ব তৈরী করে রেখে দিবে আপনার সৃতিঘরে।

কিন্তু আপনি যখন পরে আমার সাথে ফোনে কথা বলবেন তখন আপনার ধ্যান পাল্টাবে। আরেকটা নতুন প্রতিবিম্বের প্রতিলেপন ঘটাতে চাইবেন আপনি।

যখন আপনি ফেইবুকে আমার সাথে কথা বলবেন, তখন দেখবেন আরেক ভিন্ন মানুষ!

উপরের কথা গুলো নিরেট সত্য।

আমি মিথ্যে বললে আপনি ধরতে পারবেন না। কারণ, আমি মিথ্যে বলার সময় আমার কন্ঠস্বর কাঁপে না। ঠোট অদ্ভুদভাবে নড়েনা। কন্ঠ নালী কুঞ্চিত হয় না। কপালে ভাজঁ পড়ে না। পা-টাও কাপেঁনা।

তবুও অকারণে মিথ্যে বলিনা।

অকারণে শব্দটা ব্যাখ্যা করি।

দরুন, আপনার সাথে আমার খুব কথা হয়েছে। ধরে নিলেন আমি সত্যবাদী। তখন খানিকটা মিথ্যে আমি বলি। তখনও এমনভাবে মিথ্যে বলি যাতে আপনি সত্য ধরে নেন। কিন্ত ক'দিন পরেই আমিই আবার প্রমাণ করে দিই, 'কথাটা মিথ্যে ছিলো'

রাতে এমনভাবে বললাম যে সবাই মনে করলো সকাল ৫ টাই আমি ঘুম থেকে উটবো। কিন্তু দেখা দিলো সেদিনের ঘুমটা রেকর্ড চুম্বি!

দাড়ি কেটেছি। কিন্তু দাড়ি রেখে দিয়েছি খানিকটা। সবাই মনে করলো ঐদিকটাই আমার হেলা আছে। কিন্তু পরদিন দেখা গেল ক্লিন সেভ।

বাড়তে যাবোনা বলে অঙ্গিকারাবদ্ধ, সবার জানা। দেখা গেলো পরদিন আমি বাড়িতে। সারা কথা বলতে বলতে প্রমাণ করে ছাড়লাম, আমি অল্পভাষী নই। কিন্তু পরক্ষণে চুপ করে থাকা নিয়েই সবাইকে বিরক্ত করলাম।

বড় বড় কথা বলে, নিজেই ছোড়েঁ দিলাম আস্তাকুড়ে।

কখনো বিজ্ঞতার চুড়াই পৌছিয়ে নামিয়ে দিলাম পাতালপুরীতে।

....................

অক্সফোর্ডের মাঠে বসে আছেন অপেক্ষায়। মোবাইলের নেটোয়ার্ক বেশ উন্নত। হাই স্পিড গুগল ওয়াই ফাই সহ সব সুবিধা বিনামূল্যে। আপনার আকাঙ্ক্ষিত ব্যাক্তি উদাও কারণ দু'জনেই নতুন এখানে। সাইকোলজি জানেন এমন একজন বন্ধু বসে আছেন পাশেই। তিনি আপনার মনিচ্ছা জানেন না। কিন্তু ফেলবেন যদি তার মস্তিষ্ক উন্নত হয়। শুধু বোঝে না, আপপনার কাঙ্খিত ব্যাক্তিকে খোজেঁ ও দিতে পারবেন। কারণ, সারা অক্সফোর্ডের ত্রিশহাজার মানুষের মধ্যে আপনার মত অপেক্ষায় আছেন এমন ব্যাক্তি খুব বেশি নয়।

তাছাড়া, আপনার কাঙ্খিত ব্যাক্তি কোন ভদ্র লোক হলে আরেকদপা সংখ্যার হ্রাস ঘটবে।

আপনার মনোভাব থেকে ঐ সাইকোলজিস্ট যদি ধরে ফেলেন আপনি কোন বাঙালিকে খোজঁছেন তবে সে অপেক্ষারত ব্যাক্তির সংখ্যা কমে ৩ বা চার এ নেমে আসবে। আপনার বয়স দেখে এবং বন্ধু মহলের চারিত্রিক বিষয় জানা থাকলে হয়তো সে সংখ্যা এক হয়ে যাবে।

কিন্তু দরুন, আমি ও সেখানে বসে আছি। ভদ্রলোক, মহামান্য সাইকোলজিস্ট আমি ও মূল ব্যাক্তির মধ্যে পার্থক্য করতে কপাল নাড়াবেন।

কারণ, আমি আমার প্রকৃত সাইকোলজি কখনো কাউকে বুঝতে দিই না। আপনার সাথে এমন ভান করলাম যেন মনে হবে আমি আপনার পরম বন্ধু। কিন্তু ১৫ আনা জিরো হবে। গ্যারান্টিড।

আমি এক ধরণের খেলা করি। নাম বিস্বাসের খেলা।

ফেবুতে এমনভাবে স্ট্যাটাস দিলাম, যাতে মনে হয় আমি মর্মাহত। হ্যা, ব্যাপারটা কাচঁকলাও বটে।

ইমোশনের প্রকৃতি আমি বুঝতে চেষ্টা করি তাই আমারটা বুঝতে দিই না। হ্যা, অপকার করিনা বটে।

আমাকে দেখে আপনার মনে হলো আমি সূখে আছি। তা নাও হতে পারে। কারণ, আমি জানি কেমন মুখ করে থাকলে মানুষকে দুঃখী দেখায়।

দয়া করে আমার সাইকোলজি নিয়ে পড়তে চেষ্টা করবেন না। কারণ, ব্যাপারটা অন্ধকারে ভরপূর। আর হ্যা, আমার নাইট মিশন গগলস আছে। ব্যাপারটা গাড় সবুজের মত আলোকিত, শুধু আমার কাছেই।

একজন মানুষকে একটি আচরণে বিবেচনা করলে উপন্যাসে হোমস(শেরলক) হতে পারবেন সত্য। কিন্তু সব মানুষের ক্ষেত্রে যে পারবেন এমনও না।
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×