একটা ব্যাপার কি জানেন?
'মানুষের বয়স বাড়ে।'
আমি এই সামান্য ব্যাপারটা বললাম বলে অনেকে হয়তো হেসে উটেছেন। হুম..... তবে পরের কথাগুলো একটু খেয়াল করুন...
মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার আগ্রহের ধরণ পরিবর্তিত হয়। তারা নতুন কিছু খোজেঁন! যেমন বৃদ্ধ বয়সে সবাই অবসর খোজেঁন। আচ্ছা, প্রবীণরা অবসরে যান বলে কি তাদের প্রাক্তন প্রতিষ্টানটি স্টপ হয়ে থাকে?
নাহ... মোটেও না। নতুনরা এসে আরো বৈচিত্র্যময় করে তোলে চারপাশ।
আমাদের ব্লগ গ্রামটার ক্ষেত্রে ঘটেছে ভিন্ন অবস্থা। আমাদের প্রবীণরা বাশিঁ বাজিয়েছেন ছন্দে। কিন্তু আমরা পারছি না।
প্রবীণরা অবসরে যাবেন স্বাভাবিক।
এখনো আগের অনেক ব্লগার আছেন যারা ভাল লেখেন। কিন্তু সে সংখ্যাটা দিনকে দিন কমে যাচ্ছে। আর নতুন যারা তাদের মধ্যে অনেকে আছেন খুব ভাল লিখে। কিন্তু আগের তুলনায় নতুন লেখকদের সংখ্যা কমেই চলছে শুধু।
এখন অনেককে দেখা যায়, যারা মুলত লেখেন না। বরং ফেসবুকের পোস্টের মত সুপ্রভাত জানিয়ে ঘুমিয়ে পড়েন!! :p
এবং এই ধরনের তথাকথিত লেখকদের সংখ্যা কেমন জানি বেড়েই চলছে।
আমি ব্লগে ভাল লেখা না পেলে টো মারবো কেন?
হুম, সে কারণেই মুলত পাঠক কমে যাচ্ছে।
প্রতিকারে কি করতে পারি..?
ব্লগাররা যে বিষয়গুলো দেখতে পারেনঃ
১. ভাল লেখা উপহার দিতে পারেন।
২. প্রবীণরা, প্লিজ আমাদের ছেড়ে যাবেন না।
৩. চলুন, তথাকথিত পোস্টের মাত্রারিক্ত প্রয়োজন না থাকলে এড়িয়ে চলি।
৪. আপনার অন্যান্য ব্লগ/সুস্যেল মিডিয়া গুলোতে শেয়ার দিতে পারেন।
মডারেটররা যা যা করতে পারেনঃ
১. লেখকের বেশ কয়েকটা লেখা পর্যবেক্ষণ করে সামনের পেইজে লেখার স্থায়িত্বের মানদন্ড নির্ধারণ করতে পারেন।
২. স্যামহোয়্যার এর মোবাইল ভার্সনে লেখার টোলটি এড করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


