somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণঃ মেয়ে তুমি নিরাপদ নও

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ষণ নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি উক্তি আছে, 'যখন ধর্ষণ অনিবার্য তা উপভোগ করাই শ্রেয়।' জানিনা কোন প্রেক্ষাপটে কথাটার জন্ম তবে আমার মনে হয় মানসিকভাবে অসুস্থ ছাড়া এটা কারো বিশ্বাস করার কথা নয়।

মেয়েটার বয়স ছিল ২৩। আমার বা আমাদের সমবয়সী। আমার ভাবতে অবাক লাগছে আমাদের বয়সী একটা মেয়ে যার কি না ভবিষ্যৎ নির্মাণের বয়স সে চলে গেছে। ছোটবেলায় আমি যেমন প্রজাপতির পেছনে দৌড়াতাম সে মেয়েটাও দৌড়াতো। হয়তো অন্য কোন দেশে, তবুও তাকে কেন যেন আমার অনেক কাছের মনে হচ্ছে। আমি হতবাক, বিষণ্ণ।

আমার বন্ধুরা যারা প্রতিদিন পত্রিকা পড়ার গরজ অনুভব করে না, তারাও এই ঘটনার বর্বরতায় শিউরে উঠেছে। তবে তাদের ধারণা, এই ঘটনা শুধু ভারতে বা এই টাইপের দেশে সম্ভব। বাংলাদেশে নাকি সম্ভব না। আশ্চর্যের ব্যাপার এদের মধ্যে মেয়েরাও আছে। তাদের মনে করিয়ে দিতে ইচ্ছে করছে মেয়েরা আসলে কোথাও নিরাপদ নয়। বাংলাদেশ নারীদের জন্য ততটাই অনিরাপদ, যেমনটা বিশ্বের আর দশটা দেশ। খুব মনে পড়ছে ইয়াসমিনের ধর্ষণের ব্যাপারটা। ২৪ আগস্ট, ১৯৯৫ সালে যাকে বাড়িতে এগিয়ে দেয়ার কথা বলে করে ধর্ষণ ও হত্যা করেছিল তথকথিত জনগণের সেবক পুলিশ বাহিনীর সদস্যরা। তবে, আমাদের দেশের জনগণ নপুংসক নয়। ক্ষোভে উত্তাল দিনাজপুর শহরে ২৭ আগস্ট হাজার হাজার মানুষের মিছিলে গুলি চালায় পুলিশ নামক কিছু জারজ। ঘটনাস্থলে নিহত হন সাতজন, আহত হন তিন শতাধিক। পুলিশ, বিডিআর আর সেনাবাহিনী বন্য কুকুরের মতো ঘেউ ঘেউ করে ঝাপিয়ে পড়ে নিরস্ত্র প্রতিবাদী মানুষের মিছিলে। বিক্ষোভে উত্তাল হয় সারাদেশ। তৎকালীন বিএনপি সরকার কাঁচুমাচু করে গ্রেপ্তার করে ধর্ষক পুলিশ সদস্যদের। পরবর্তিতে যাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

ইয়াসমিনের ঘটনাটা কেবলমাত্র একটা উদাহরণ। এমন ঘটনা এদেশে হরহামেশাই ঘটে। শিল্পপতির মেয়ে থেকে শুরু করে কৃষকের মেয়ে কেউ নিরাপদ নয়। সবসময় লোভীদের চকচকে চোখ সোল্লাসে অপেক্ষা করে একটা সুযোগের। প্রেমিক, বন্ধু, ঘনিষ্ঠ আত্মীয়, সহযাত্রী, সহকর্মী, অপরিচিতজন এমনকি স্বামীর হাতেও নারীরা নিরাপদ নয়। পশুর হাতে রেহাই পায়না 'ছয় থেকে ষাট' কোন বছরের নারীই।

ভারতের সে মেয়েটির খুনীরা যথোপযুক্ত সাজা পাক সে প্রার্থনা করি। আর মেয়ে, তুমি ভালো থেকো। কুয়াশায় ভিজে ভিজে প্রজাপতির পেছনে দৌড়তে থাকো অন্য কোন জগতে।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×