somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন রাজশাহী ও কিছু স্পর্ধাজাগানো প্রশ্ন

০৮ ই জুন, ২০১৩ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিনন্দন রাজশাহীবাসী। লোক দেখানো নির্বাচনী উপহার হিসেবে হলেও আপনারা গ্যাসের সংযোগ পেয়েছেন। অবহেলিত উত্তরাঞ্চলের প্রথম বিভাগীয় শহর হিসেবে গ্যাসের সংযোগ পেয়ে আপনারা সত্যিই সৌভাগ্যবান।

আপনাদের জন্য এই ঘটনাটা যেমন আনন্দের তেমনি বিষাদের আমাদের রংপুরবাসীদের জন্য। একটি অঞ্চল প্রাগৈতিহাসিক কাল থেকে কৃষি নির্ভর হয়ে থাকতে পারেনা। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন শিল্প কারখানার। কিন্তু যথাযথ জ্বালানীর অভাবে মৃতবৎ আমাদের উন্নয়নের আদিম স্বপ্ন। ধান, গম, পাট ও তামাকের প্রধান উৎপাদনকারী হয়েও আমাদের কপালে অভাবের রাজটিকা শুধুমাত্র কৃষিজাত এসব পণ্যের প্রক্রিয়াজাতকারী কারখানার অভাবে। একটা অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের। যেটা আমাদের মতো দেশে মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে। যোগাযোগের উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন সহজসাধ্য জ্বালানীর, পেট্রল-ডিজেলের অগ্নিমূল্যের কারণে ইতোমধ্যে কার্যকরী বিকল্প হয়ে উঠেছে সিএনজি। এই সুবিধাটাই হাভাতের মতো আমরা চাইছি। বহুবছর ধরেই সরকার বাহাদুরের কাছে করজোরে প্রার্থনা করছি।

দেশে বর্তমানে পঁচিশটি গ্যাসক্ষেত্র রয়েছে। এর ষোলআনা সুফল ভোগ করছে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। অথচ মূল্যবান এই সম্পদ ব্যবহার করে সহজেই দেশের অবহেলিত উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের উন্নয়ন ঘটানো সম্ভব। রংপুর বিভাগের কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় 'বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র'তে। যতদূর জানি তার সিংহভাগ পাঠানো হয় দেশের অন্যান্য অঞ্চলে। ছোট একটা রাষ্ট্রে এত বৈষম্য থাকবে কেন?

বাংলাদেশকে নাকি বলা হয় 'Land of silent mines'! তাহলে এই খনিজ সম্পদ থেকে লাভ কী যদি না তা দেশের সমস্ত অঞ্চলের সুষম উন্নয়নে লাগে? প্রতিবছর বাজেটে এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়াবেন আর সারাদেশে বিশেষত রংপুর বিভাগে গ্যাসের সংযোগ দেবেন না তা হতে পারেনা। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা সুষম উন্নয়নের রাষ্ট্র গঠনের জন্য। সিংহভাগ কৃষিপণ্য উৎপাদন করেও আমাদের গোলা হরিলুট করতে দেয়ার জন্য নয়। অবিলম্বে রংপুর বিভাগে গ্যাসের সংযোগ দিন। পার্বত্য চট্টগ্রামের মতো পিছিয়ে পড়া রংপুর বিভাগের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখুন। পূর্বপুরুষ নুরুলদীনের সামান্য লাঠি-সড়কি সম্বল করে জেগে ওঠার ডাক কিন্তু আমরা আজো ভুলিনি।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

লিখেছেন রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০



''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র



আমরা ছোট বেলায় পড়েছি,
মিথ্যা বলা মহাপাপ, তা করলে কঠিন শাস্তি পেতে হয় ।

আর এখন জেনেছি , মিথ্যা বলা একটি অন্যতম কৌশল
যা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×