লুকিয়ে থেকো প্রন্তহীন কোন অরণ্যে
লাল সুকুমার পাপড়ির ভেতর
লজ্জাবতীর পাতায় কাটার আঘাতে
তুমি লুকিয়ে থেকো জোৎস্নার আলোয়
অলিন্দের বাতায়ন দিয়ে ঘরে এসো আমার
লুকিয়ে থেকো জীর্ণ বইয়ের পাতায় অক্ষরে
তুমি লুকিয়ে থেকো ঘাসের প্রান্তে শিশিরের আবরণে
পথচলা পথিকের দৃষ্টির অগোচরে
মিইয়ে যেও শুকাতারার আকাশে বাস্প হয়ে মেঘে মেঘে
লুকিয়ে থেকো তুমি ওষ্ঠের মিলনে
তারপর জলন্ত শিখার ন্যায় পুড়িয়ে দিও সর্বস্ব আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






