somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকা শহীদ

০১ লা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসনাত, সার্জিসদের নতুন রাজনীতি করনের বয়ান মাটি চাপা পড়ে গেছে তাদের শুভাকাঙ্খীদের দানের গাড়ি আর উপহার সামগ্রীর ব্যবহারে। ফলে, তারা তাদের নৈতিক দিকটি হারিয়ে ফেলেছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছড়িয়ে পড়েছে। হতাশ হয়ে আছি।
তার থেকে আম জনতার দলের নেতাকর্মীরা একটা নতুনত্ব গড়ে তুলেছে। তাদেরকে দেখেছি ব্যবসা করে উপার্জন করে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কোন সময় মাঠে আওয়াজ তুলে। তারা রিকশায় চলাচল করে। তদের কোন চাকচিক্যময় জীবন ধারা চোখে পড়েনি। ব্যারিষ্টার ফুয়াদকেও দেখেছি রিকশায় চলাচল করতে।

সার্জিস পুরানা নীতিকে অনুসরণ করে নতুনত্বের বয়ান দিচ্ছে। এগুলো খায় না। পুলিশ প্রটোকল নিয়ে বাহারি চালচলন তরুণদের বিকর্ষিত করছে। NCP দলটি শুধু বয়ানের উপরেই নির্ভর করে চলতেছে। অল্প ক্ষমতার মোহ থেকেই তারা মাটিতে নামতে পারতেছে না। মাছের পোনার মত নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতেছে। বিএনপি তাদের দলের নেতৃত্ব সামলাতে হিমশিম খাচ্ছে। তারাও পুরানা বন্দোবস্ত থেকে বের হতে চাচ্ছে না। কেহই পতিত স্বৈরাচার থেকে শিক্ষা নিচ্ছে না।

মাটি ও মানুষের কাছে দুই ভাবে যাওয়া যায়। সার্জিসের মত চাকচিক্যময় পোষাক পরে (আগে যেভাবে স্বৈরাচারের লোকেরা কাচা ধানে মই দিত) লোক দেখানোর মাধ্যমে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত সত্যিকারের হৃদয় নিয়ে।
বাংলাদেশে পরিবর্তন রক্তের বিনিময়ে আসে। তবে রক্ত শুকানোর মাধ্যমে তা আবার ম্লান হয়ে যায়।


ছবিঃ অনলাইন

আমাদের এখানে সন্ধ্যা আসে নিয়তির করুণ খোলসের মত
বোকা শহীদের রক্তের ফোয়ারার রঙ নিয়ে পশ্চিমের আকাশে।
তবুও তাহারা;
যাদের আমরা নেতা বলি,
ক্ষমতার স্বার্থে শহীদের নাম নিয়ে গলা ফাঁটিয়ে ক্লান্ত হয়ে পড়েন।
এরপরে মাদ্রাজে অথবা লন্ডনে কিংবা ম্যারিকায়
বহুতল ভবনে চিকিৎসারত অবস্থায় দোয়া প্রার্থনা করেন।
তারপরে নর্তকীর ওমে মাতাল হয়ে ভাবেন দেশ ও জাতির কল্যান।

এখন যারা আমাদেরকে নতুনত্বের গান শোনায়
তারাও দেখি অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বলেনঃ
“বন্ধুগন তোমদের সেবাই আমাদের লক্ষ্য, নিরাপত্তার জন্য আমরা শুভাকাঙ্খীদের গাড়ি ব্যবহার করি।”

আমরা শুধুই দেখি, আন্দোলন করি
পিঠ ঠেকে গেলে প্রাণ দান করে আরেক নেতার উত্থান ঘটাই
বিনিময়ে আমারদের প্রাণনাশের গল্প মিডিয়ায় ছড়িয়ে পড়ে
দেশের মানুষ হাহা রবে আমাদের পরিজনদের দেখতে আসে
নতুন উত্থান্নিত নেতা বাহারি লোকবল নিয়ে পরিজনদের বলে বিচারের কথা।

তারপরে একদিন ঐ নেতারও পতন হয়
এবং শহীদের কবরের ঘাসগুলো বর্ষার জলে স্নান করে
প্রভাতের আলো, বুনো খরগোশ, কাঠবিড়ালী, পাখির দল বিচরণ করে
কবরে নির্জন শুয়ে থাকে বোকা শহীদ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২৫ রাত ৯:৫২
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা ও সম্পদ বণ্টনের রাজনীতি এবং এলিট সমাজ - নির্বাচনের আগের প্রশ্ন ও পর্যবেক্ষণ

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২১



ভোটের সময় এলেই একটি অতি পরিচিত দৃশ্য চোখে পড়ে। নির্বাচনপ্রার্থী, যিনি অভিজাত শ্রেণির প্রতিনিধি, সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গিয়েছেন। গ্রামের রাস্তা ধরে হাঁটছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×